করোনা আক্রান্ত সৌমিত্র-কন্যা পৌলমী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪৭ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার
করোনা কেড়ে নিয়েছে বাবাকে। পৌলমী এবার নিজেও আক্রান্ত কোভিডে।—ফাইল চিত্র
সদ্য প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমী বসু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দুর্বলতাবোধ করলেও তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
গণমাধ্যমকে সৌমিত্রকন্যা জানান, আমার করোনা সংক্রমণ হয়েছে। শরীর বেশ দুর্বল। তবে চিকিৎসক এখনই হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলেননি। বাড়িতেই থাকতে বলেছেন। তাদের পরামর্শ মতো ওষুধ খাচ্ছি এবং নিয়ম মেনে চলছি।
গত বছর শেষে সৌমিত্র চট্টোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়ে প্রথমে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন। যদিও পরে তার করোনা সেরে যায়। কিন্তু তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। নভেম্বরের ১৫ তারিখ তার মৃত্যু হয়। তারপর আবারও এই পরিবারে করোনা সংক্রমণ ধরা পড়ল।
সৌমিত্র চট্টোপাধ্যায় যখন কোভিডে আক্রান্ত হন, পৌলমী প্রায় গোটা বিষয়টাই শক্ত হাতে সামলেছিলেন। বাবার মৃত্যুর পরেও মনের জোর ধরে রেখে সব দায়িত্বই পালন করেন তিনি। যে দিন দেশে করোনার টিকাকরণ শুরু হল, সে দিন থেকেই চট্টোপাধ্যায়-পরিবারে আবার কোভিড সংক্রমণ, চিন্তায় ফেলেছে পরিবারের বাকিদের। যদিও পৌলমী ছাড়া পরিবারের আর কারও অসুস্থতার কথা এখনও জানা যায়নি।
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ










