করোনা: দেশে আরও ১৬ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫৩ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় আরও ১৬ জনের প্রাণহানি হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৮৪৯ জন। শনাক্ত হয়েছে আরও ৮১৩ জন। এতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৫ হাজার ৭২৩ জনে। এছাড়া গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮৮৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে চার লাখ ৭০ হাজার ৪০৫ জন হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ১৯৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৭৩৭ জনের। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৬০৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৪ লাখ ১৮ হাজার ১১৪টি। সরকারি ব্যবস্থাপনায় মোট পরীক্ষা হয়েছে ২৬ লাখ ৯০ হাজার ১৩৩টি। বেসরকারি ব্যবস্থাপনায় ৭ লাখ ২৭ হাজার ৯৮১টি।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৯০ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ৩৮ শতাংশ। শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৪৮ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৯ শতাংশ।
গত একদিনে মৃত ১৬ জনের মধ্যে ১১ জন পুরুষ ও নারী ৫ জন। ১৬ জনেরই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১১৮ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১২১ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৯৭ হাজার ৮৯৪ জন, ছাড়পত্র নিয়েছেন ৮৬ হাজার ৭০১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১১ হাজার ১৯৩ জন।
নতুন করে কোয়ারেন্টিনে এসেছেন ৪০৩ জন, ছাড় পেয়েছেন ৭৮৯ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে এসেছেন ৬ লাখ ১১ হাজার ২৯৮ জন, ছাড় পেয়েছেন ৫ লাখ ৭৪ হাজার ২০৯ জন। মোট কোয়ারেন্টিনে আছেন ৩৭ হাজার ৮৯জন।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ২৭তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩৭তম অবস্থানে।
প্রসঙ্গত, দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর আসে।
-জেডসি
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











