করোনা মোকাবিলায় এগিয়ে এলেন জোলি-রিয়ান্না
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৩ পিএম, ২৮ মার্চ ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতি করোনা ভাইরাস আতঙ্কে তটস্থ পুরোবিশ্ব। প্রাণহানির পাশাপাশি এই ভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতিও মৃত প্রায়। এমন অবস্থায় এগিয়ে আসছেন বিশ্বখ্যাত তারকারা। সরকারিভাবে আর্থিক ফান্ডে সহযোগিতা করছেন অনেকে।
করোনা মহামারি মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অ্যাঞ্জেলিনা জোলি। ক্ষুধার্ত শিশুদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য ১ মিলিয়ন ডলার দান করেছেন এই অভিনেত্রী। জোলি বলেন, ‘পৃথিবীতে অজস্র মানুষ এই সঙ্কটের সময় খেতে পারবে না, শিশুরা তাদের সঠিক পুষ্টি পাবে না, মানুষের মধ্যে হাহাকার বাড়বে। আমরা যারা তাদের সহযোগিতা করার জন্য ক্ষমতা রাখি তাদের এগিয়ে আসতে বলবো। এই পৃথিবীকে আমাদেরই বাঁচাতে হবে। তাই সতর্ক ও সচেতনতার পাশাপাশি এই সময়ে আমাদের আর্থিক ফান্ড প্রয়োজন।’
মার্কিন পপ তারকা রিয়ান্না মার্কিন একটি ফুড ব্যাংকে ৫ মিলিয়ন ডলার দান করেছেন। খাবারের অভাবে যেন কেউ মারা না যায় সেই প্রচেষ্টা থেকে রিয়ান্নার এই দান। তিনি বলেন, ‘একটা নিষ্ঠুর সময় পার করছি আমরা। প্রকৃতি যেন তার প্রতিশোধ নিচ্ছে। পুরো পৃথিবীর সবাইকে এক হয়ে এই সময়টা মোকাবেলা করতে হবে।’
হলিউড তারকা আর্নল্ড শোয়াজনেগার বিশ্ব সঙ্কটের এই সময়ে মেডিকেল সরঞ্জাম কেনার জন্য ৫ মিলিয়ন ডলার দান করেছেন। তিনি বলেন, ‘খুব সতর্ক থাকার সময় এখন। দূরত্ব রেখে চলতে হবে এই সময়। ধৈর্য ধরে মোকাবেলা করতে হবে এই সময়টাকে। প্রকৃতির শাস্তিগুলো এমনই হয়। অস্থির এই পৃথিবীর সবকিছুই স্থির এখন। আবারও হয়তো নতুন এক পৃথিবী পেতে যাচ্ছি আমরা।’
-জেডসি
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা











