করোনাকালে সাভারের গারো জনগোষ্ঠীর পাশে ‘স্বপ্ন’
মনির হোসেন জীবন | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০৮ পিএম, ১২ জুন ২০২০ শুক্রবার
করোনাকালে সাভারের গারো জনগোষ্ঠীর পাশে ‘স্বপ্ন’
সাভারের আশুলিয়ার গণকবাড়িসহ পার্শ্ববর্তী এলাকায় বসবাস করে গারো জনগোষ্ঠীর প্রায় ৩০০টি পরিবার। এখানকার গারো জনগোষ্ঠীর ৬০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের অন্যতম সুপারশপ ‘স্বপ্ন’।
স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির এই প্রসঙ্গে আজ গণমাধ্যমকে বলেন, অভুক্ত শিশুদের শরীর থেকে হাড্ডিসার বের হওয়া ছবি দেখে আমাদের পার্টনার প্রতিষ্ঠানদের সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ করি। এরপর সকলে মিলে যতটুকু সম্ভব করার চেষ্টা করছি।
তিনি আরও বলেন, সামনেও যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা থাকবে আমাদের। এসব পরিবারের সদস্যরা ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিভিন্ন শিল্প-কারখানায় কাজ করেন। অনেকে আবার বিভিন্ন বিউটি পার্লারেও কাজ করেন।
জানা গেছে, কোভিড-১৯ এই পরিবারগুলোর সামনে দুঃস্বপ্ন বয়ে এনেছে। টানা তিন মাসের অচলাবস্থার কারণে চাকরি হারিয়েছেন অনেকে। সিংহভাগ চাকরিজীবীর বেতন ৬০ শতাংশে নেমেছে। এতে করে বিপাকে পড়েছে পরিবারগুলো। কমবয়সী সন্তানদের খাবার কেনার সামর্থ্য হারিয়েছেন অনেকে। এমনকি ক্ষুধার জ্বালায় গারো বাচ্চাদের শরীর থেকে হাড্ডিসার বের হওয়া ছবিগুলো এখন চারদিক ভাইরাল। এমন অবস্থায় গারোদের এই ৬০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে সুপারশপ ‘স্বপ্ন’।
জানা গেছে, প্রয়োজনীয় খাদ্যের সংস্থান ও চাকরির ব্যবস্থা করছে স্বনামখ্যাত এই সুপার শপটি। সামাজিক দায়বদ্ধতা পূরণের অংশ হিসেবে নেয়া উদ্যোগের অংশ হিসেবে গত বুধবার সঙ্কটে থাকা এই গারো পরিবারগুলোকে শিশুখাদ্য ও পুষ্টিচালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার দিয়েছে ‘স্বপ্ন’।
গারো পরিবারের সদস্যরা জানান, সেই সঙ্গে করোনাভাইরাসের কারণে বেকার হয়ে পড়া গারো পরিবারের সদস্যদের কর্মসংস্থানের উদ্যোগও নেয়া হচ্ছে। এ কাজে খায়ের কনজিউমার প্রোডাক্টস লিমিটেড শিশুদের গুড়ো দুধ স্পন্সর করেছে।
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল


