করোনাকালেও চীন-ভারতের চেয়ে নিরাপদ দেশের অর্থনীতি: ইকোনমিস্ট
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৯ পিএম, ৩ মে ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের থাবায় স্থবির হয়ে পড়া বিশ্ব অর্থনীতিতে বিশ্লেষকরা মন্দার পূর্বাভাস দিলেও উদীয়মান শক্তিশালী অর্থনীতিতে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। করোনা পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতির নিরাপত্তা নিয়ে একটি গবেষণা প্রতিবেদনে দ্যা ইকোনমিস্ট এই তথ্য তুলে ধরে বলছে, চীন কিংবা ভারত এমনকি সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতির চেয়েও তুলনামূলক নিরাপদ রয়েছে বাংলাদেশের অর্থনীতি।
ইকোনমিস্ট বলছে, করোনাভাইরাসের ভয়াবহতা মুখোমুখি হতে হচ্ছে ভারত ও চীনের মতো বৃহৎ অর্থনীতির দেশকে। তুলনামূলকভাবে নিরাপদ রয়েছে বাংলাদেশের অর্থনীতি।
করোনাভাইরাসের মহামারীতে ৬৬টি উদীয়মান শক্তিশালী অর্থনীতির দেশের মধ্যে বাংলাদেশকে তালিকায় নবম অবস্থানে রেখেছে ইকোনমিস্ট। তালিকায় বাংলাদেশের অনেক পেছনে রয়েছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান।
চারটি সম্ভাব্য সংস্থার নির্বাচিত অর্থনীতির সবলতা-দুর্বলতা পরীক্ষা করে এই র্যাঙ্কিং করা হয়েছে।। এগুলো হলো : জিডিপির শতাংশ হিসেবে সরকারি ঋণ, বৈদেশিক ঋণ, ঋণের সুদ এবং রিজার্ভ। ওই তালিকা অনুযায়ী, সবগুলো সূচক বিবেচনায় বাংলাদেশ শক্তিশালী বা অপেক্ষাকৃত শক্তিশালী অবস্থানে রয়েছে।
ইকোনমিস্টের র্যাঙ্কিংয়ে এই চারটি সূচকের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী বা তুলনামূলকভাবে শক্তিশালী হিসাবে দেখানো হয়েছে। তালিকায় বাংলাদেশের পরে দেখানো হয়েছে চীনের অবস্থান (দশম) আর বাংলাদেশের আগে অর্থাৎ ৮ম অবস্থানে রয়েছে সৌদি আরব।
কোভিড-১৯ সঙ্কটের মধ্যেও শক্তিশালী অর্থনীতিতে থাকা ১০ দেশের মধ্যে শীর্ষে রয়েছে বতসোয়ানা। তালিকায় এরপরেই রয়েছে তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, পেরু, রাশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, সৌদি আরব, বাংলাদেশ ও চীন। এই তালিকায় প্রতিবেশী ভারতের অবস্থান ১৮, পাকিস্তান ৪৩ এবং শ্রীলঙ্কা ৬১।
মহামারির কারণে সৃষ্ট এই সঙ্কটময় পরিস্থিতিতে প্রতিবেশী দেশগুলোর চেয়েও অর্থনীতিতে নিরাপদ অবস্থানে রয়েছে বাংলাদেশ। দ্য ইকোনমিস্ট বলছে, দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী তিন দেশের তুলনায় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান অনেকটাই ভালো।
এই তালিকায় সবার শেষে থাকা বা বর্তমানে অর্থনীতিতে সবচেয়ে ঝুঁকিতে থাকা শীর্ষ ১০ দেশ হলো: ভেনেজুয়েলা, লেবানন, জাম্বিয়া, বাহরাইন, অ্যাঙ্গোলা, শ্রীলঙ্কা, তিউনিশিয়া, মঙ্গোলিয়া, ওমান এবং আর্জেন্টিনা।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







