করোনার চিকিৎসক হলেন মিস ইংল্যান্ড
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৭ পিএম, ৭ এপ্রিল ২০২০ মঙ্গলবার
মিস ইংল্যান্ড- ২০১৯ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ভাষা মুখার্জি।
ঘাতকব্যধি করোনাভাইরাস প্রতিরোধে আবারও চিকিৎসা পেশায় ফিরলেন মিস ইংল্যান্ড- ২০১৯ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ভাষা মুখার্জি। দুই সপ্তাহ আইসোলেশনে থাকার পর পুরোনো পেশায় ফেরেন ভারতীয় বংশোদ্ভূত এই বাঙালি।
২৪ বছর বয়সী এ তরুণী সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য চিকিৎসা পেশা থেকে দূরে সরে এসেছিলেন। ব্যস্ত সময় পার করছিলেন মডেলিং নিয়ে। তবে বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়লে বিবেক কড়া নাড়ে ভাষা মুখার্জির। তাই ফের নিজের আসল পেশায় ফিরে আসেন তিনি।
মিস ইংল্যান্ড- ২০১৯ শিরোপা জেতার আগে বস্টনের পিলগ্রিম হাসপাতালে কাজ করতেন ভাষা। করোনাভাইসাসের সংক্রমণ ছড়িয়ে পড়তে শুরু করলে, তার সঙ্গে যোগাযোগ করে পিলগ্রিম হাসপাতাল। এ সময় ভারতে অবস্থান করছিলেন ভাষা। পরে ইংল্যান্ডে ফিরে পুরোনো কর্মস্থলে চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন। এর আগে ১৪ দিনের সেলফ আইসোলেশনে থাকেন।
প্রাণের ঝুঁকি বেশি থাকলেও মানবসেবায় নিজেকে নিয়োজিত করেছেন এই সুন্দরী। মার্কিন গণমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ভাষা তাদের বলেছেন, এরই মধ্যে তিনি কয়েকটি চ্যারিটি প্রতিষ্ঠান থেকে অ্যাম্বাসেডর হওয়ারও প্রস্তাব পান। কিন্তু তিনি সে পথে হাঁটেননি।
ভাষা বলেন, ‘আফ্রিকা, তুরস্ক, ভারত, পাকিস্তানসহ এশিয়ার আরও কয়েকটি দেশ থেকে চ্যারিটি প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব পেয়েছি। আমার মনে হয়েছে মিস ইংল্যান্ডের খেতাব জেতার চেয়ে মানবতার জন্য কাজ করাটাই বড়।’
ইংল্যান্ডের ডার্বি শহরে বসবাস করেন ভাষা মুখার্জি। নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে একটি চিকিৎসা বিজ্ঞান, অন্যটি মেডিসিন ও সার্জারি বিষয়ে দুটি পৃথক ডিগ্রিও অর্জন করেন। তার জন্ম ভারতে। তার বয়স যখন ৯ বছর, তখন তার পরিবার পাড়ি জমায় ইংল্যান্ডে। মেডিকেলে পড়া শুরুর কিছুদিন পর মডেলিং শুরু করেন ভাষা।
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার







