করোনার সাথে যুক্ত হয়েছে নারী নির্যাতনের মহামারি: সুজন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১১ পিএম, ১০ অক্টোবর ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
নারী নির্যাতনকারীরা রাজনৈতিক ছত্রছায়ায় সক্রিয় রয়েছে বলে মন্তব্য করে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, দেশে করোনাভাইরাসের মহামারি চলছে। এর সঙ্গে যুক্ত হয়েছে নারী নির্যাতনের মহামারি। বাসা থেকে কর্মক্ষেত্র প্রতিটি জায়গায় এই নির্যাতন চলছে।
আজ শনিবার সকালে ঢাকায় জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন।
বদিউল আলম মজুমদার বলেন, সম্প্রতি তাঁরা ১৩৫ জন কর্মজীবী নারীর সাক্ষাৎকার নিয়েছিলেন। তাঁদের শতভাগ কোনো না কোনোভাবে যৌন নির্যাতনের স্বীকার। বিচারহীনতার জন্যই এই পরিস্থিতি বিদ্যমান। আবার রাজনৈতিক পৃষ্ঠপোষকতাও রয়েছে। পৃথিবীর সব দেশেই ধর্ষণ হয়। এর মাধ্যমে মানবরূপী এই সব দানবদেরই উৎসাহ দেওয়া হয়।
জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাসিমা আক্তার বলেন, মহামারির এই সংকট নারী-পুরুষ সবাই হাতে হাত মিলিয়ে মোকাবিলা করার কথা ছিল। কিন্তু দেখা গেল, গত মার্চ মাস থেকে নারী ও শিশুর ওপর নির্যাতন ৬৫ ভাগ বেড়ে গেছে।
মানববন্ধন সঞ্চালনা করেন- সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম, বিকশিত নারী নেটওয়ার্ক, ইয়ুথ এন্ডিং হাঙ্গার, গুড নেইবারস বাংলাদেশ, অ্যাকশন ফর সোশাল ডেভেলপমেন্ট (এএসডি) এবং আপন ফাউন্ডেশন মানববন্ধনে অংশ নেয়।
-জেডসি
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ











