করোনার ৫০ কোটি ডোজ ভ্যাকসিন দান করবে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫২ পিএম, ১০ জুন ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
বিশ্বের জন্য ৫০ কোটি ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন কিনবে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর সেগুলো পিছিয়ে থাকা দেশগুলোতে দান করে দেয়া হবে। জো বাইডেনের প্রশাসন ফাইজার-বায়োএনটেকের ৫০ কোটি ডোজ ভ্যাকসিন কিনবে। আগামী দুই বছরে বিশ্বের প্রায় ১০০ দেশকে এ টিকা দেবে যুক্তরাষ্ট্র। তার মধ্যে ২০০ মিলিয়ন ডোজ টিকা চলতি বছরই দেওয়া হবে।
বৈশ্বিকভাবে করোনার টিকাদান নিয়ে বাইডেন প্রশাসনের এ পদক্ষেপের ব্যাপারে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে বুধবার ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমস খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন চলতি সপ্তাহে যুক্তরাজ্যে অনুষ্ঠেয় জি-৭ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। জি-৭ সম্মেলনে অংশ নিতে বাইডেন ইতিমধ্যে যুক্তরাজ্যে পৌঁছেছেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এটা জো বাইডেনের প্রথম বিদেশ সফর।
বিশ্বে ৫০০ মিলিয়ন ডোজ টিকা দেয়ার পরিকল্পনার বিষয়ে হোয়াইট হাউস এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে যুক্তরাজ্যে যাওয়ার জন্য এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে বাইডেনের কাছে বিশ্বের জন্য যুক্তরাষ্ট্র সরকারের কোনো টিকা কৌশল আছে কি না, তা জানতে চাওয়া হয়েছিল। জবাবে তিনি বলেন, তার একটি কৌশল আছে। তিনি তা ঘোষণা করবেন।
বিশ্বের বিভিন্ন দেশ করোনার টিকার বড় ধরনের সংকটে রয়েছে। এ অবস্থায় করোনার টিকার সংকট কাটাতে আরও বেশি অবদান রাখার জন্য যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ছে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে দেয়ার জন্য টিকা কিনতে যাচ্ছে। বিশ্বের ধনী দেশগুলো বিপুলসংখ্যায় করোনার টিকা কিনে নিয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা চলছে। টিকার ন্যায্য বণ্টন নিশ্চিত করার জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ৯২টি নিম্ন আয়ের দেশ ও আফ্রিকান ইউনিয়নকে এই ৫০০ মিলিয়ন ডোজ টিকা দান করবে যুক্তরাষ্ট্র। টিকার ন্যায্য বণ্টনের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে এ টিকা দেওয়া হবে। আগে যুক্তরাষ্ট্র বলেছিল, তারা কোভ্যাক্সের মাধ্যমে ৬০ মিলিয়ন ডোজ টিকা দান করবে। সূত্র: ট্রিবিউন।
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










