ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ১৯:৪২:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

করোনায় আক্রান্ত ছিলেন না ঠাকুরগাঁওয়ের রানী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫৭ পিএম, ৬ জুন ২০২০ শনিবার

করোনায় আক্রান্ত ছিলেন না ঠাকুরগাঁওয়ে রানী

করোনায় আক্রান্ত ছিলেন না ঠাকুরগাঁওয়ে রানী

ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া গৃহবধূ রানী বেগম (২৩) করোনায় আক্রান্ত ছিলেন না। গত ২৯ মে রাতে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মারা যাওয়ার পর তার দাফন নিয়ে চলে নানা নাটকীয়তা। মৃত রানী বেগম সদর উপজেলার সহিদুর রহমানের মেয়ে এবং আউলিয়াপুরের মো. আকবরের স্ত্রী।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন জানান, রানী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মনে করে তার স্বামী গা ঢাকা দেন। এমনকি মা-বাবাও খোঁজ নেননি। শ্বশুরবাড়ির লোকজনও লাশ নিতে রাজি হয়নি। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন দক্ষিণ বটিনার গোরস্থানে তার লাশ দাফনের চেষ্টা করেন। কিন্তু স্থানীয় লোকজনের বাধার কারণে তা সম্ভব হয়নি।

পরে ইউএনও একজন ইউপি সদস্যের জমিতে লাশ দাফনের নির্দেশ দিলে সেখানেও এলাকাবাসী বাধা দেয়। শেষে বাধ্য হয়ে ওই জমিতে পুলিশ পাহারায় দাফন কাজ সম্পন্ন করা হয়।

কিন্তু গত বৃহস্পতিবার দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে রিপোর্ট পাওয়ার পর দেখা যায় রানী বেগম করোনা আক্রান্ত ছিলেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, ‘করোনায় আক্রান্ত হোক বা না হোক, মৃত ব্যক্তির প্রতি এ অমানবিকতা মেনে নেওয়া যায় না। মৃত ব্যক্তির প্রতি মানবিক হওয়া ও লাশ দাফনে সবার সহযোগিতা করা প্রয়োজন।’