করোনায় আরও ২৩ মৃত্যু, শনাক্ত ১২০৯
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৩ পিএম, ১৭ অক্টোবর ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ২৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫ হাজার ৬৪৬ জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২০৯ জন।এই নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮৭ হাজার ২৯৫ জন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১২ টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ৫৭৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২১ লাখ ৫১ হাজার ৭০২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এছাড়া, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৪৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৮ দশমিক শূন্য ৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬০ জন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ২ হাজার ২৯৮ জন।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মৃত ২৩ জনের মধ্যে পুরুষ ১৮, আর নারী ৫ জন। আর গতকাল শুক্রবার করোনায় মৃত্যু হয়েছিল ১৫ জনের।
মৃতদের মধ্যে প্রথম অবস্থানে ষার্টোধ্ব, দ্বিতীয় ৫১ থেকে ৬০ বছর, তৃতীয় ৩১ থেকে ৪০ বছর, চতুর্থ ২১ থেকে ৩০ বছরের মধ্যে, পঞ্চম ১১ থেকে ২০ বছর এবং পঞ্চম অবস্থানে রয়েছে ১০ বছরের নিচে বয়সের শিশুরা। শতকরা হিসেবে পুরুষ ৭৭ দশমিক ৩৬ শতাংশ এবং নারী ২২ দশমিক ৬৪ শতাংশ।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











