করোনায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল; কবর খুঁড়তে আধুনিক যন্ত্র
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৫ পিএম, ১৫ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
দেশে ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে মহামারি করোনাভাইরাস। এতে শুধু হাসপাতাল নয়, কোভিডের কারণে চাপ বেড়েছে কবরস্থানেও। কবর খুঁড়ে কুল পাচ্ছেন না কবরস্থানের কর্মীরা। চাপ সামলাতে তাই চলছে মেশিন দিয়ে কবর খোঁড়ার কাজ।
দীর্ঘদিন ধরে কবরস্থানে গোর খোদকের কাজ করা কর্মীরা বলছেন, এমন মৃত্যুর র্দীঘ মিছিল তারা কখনই দেখেননি। রাজধানীর রায়েরবাজারের কবরস্থানে দেখা মেলে এমন চিত্রের। সনাতন পদ্ধতিতে কবর খুঁড়ে আর কুলোচ্ছিলো না গোর খোদকদের। তাই তো আনতে হয়েছে আধুনিক মাটিকাটা যন্ত্র। যা দিয়ে অল্প সময়ে অনেক কবর খুঁড়তে পারছেন তারা।
কবরস্থানে প্রবেশ করলে দেখা যাবে সারি সারি নতুন কবর খুঁড়ে রাখা হয়েছে। দেখে মনে হবে যেন যুদ্ধবিদ্ধস্ত কোনো দেশের চিত্র। করোনা সংক্রমিত হয়ে মৃত্যুর মিছিলে প্রতিদিন যোগ হচ্ছেন বহু মানুষ।
রায়ের বাজারের গোর খোদকরা বলছেন, করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে মৃত্যু বেড়েছে বহুগুণ। প্রতিদিন যে পরিমাণ মরদেহ আসছে, তাতে আর শাবল-কোদাল দিয়ে সনতনী পদ্ধতিতে কবর খুঁড়ে কুল পাচ্ছেন না তারা। তাই আশ্রয় নিতে হচ্ছে এমন মাটিকাটা যন্ত্রের। আগে প্রতিদিন যে কয়টি কবর খুঁড়তে হতো তার চেয়ে এখন ৪০ থেকে ৫০টি কবর বেশি খুঁড়তে হচ্ছে।
এদিকে, কবরস্থানে প্রতিদিনই বাড়ছে স্বজন হারানো মানুষের আর্তনাদ। কবরের টালি খাতায় স্বজনদের নামের তালিকা বেড়েই চলেছে। অনেকে প্রিয় স্বজনের শেষ বিদায় উপস্থিত না থাকতে পারার অপরাধবোধ আর গোপন কষ্ট প্রকাশ করছেন স্বজনের কবরের কাছে এসে।
সময় পরিক্রমায় হয় তো স্বজনের কবরের পাশে লাগানো নাম ফলকটিও চলে যাবে। একই কবরে ঠাঁই হবে অন্য কোনো মানুষের মরদেহ। কিন্তু হারিয়ে যাওয়া মানুষগুলোর স্মৃতি থেকে যাবে বেঁচে যাওয়া স্বজনদের হৃদয়ে। একদিন হয়তো এই মহামারি চলে যাবে। কিন্তু চলে যাওয়া স্বজনদের শূন্যতা কাঁদাবে আজীবন।
-জেডসি
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬

