ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ৩:২৬:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

করোনায় প্রাণ গেল আরও ১৯ জনের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে করোনাভাইরাসে একদিনে আরও ১৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে মৃতের সংখ্যা পৌঁছেছে পাঁচ হাজার ৭৮০ জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৯৪ জন।এই নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৫০৭ জন।

শনিবার (২২ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১০ হাজার ৯৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৯ দশমিক ৯৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৭ জন পুরুষ ও ২ জন নারী। সবার মৃত্যু হয়েছে হাসপাতালে।দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৪৯৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ১৩ হাজার ৫৬৩ জন হয়েছে।

দেশে প্রথম করোনায় সংক্রমিত রোগী শনাক্তের ঘোষণা আসে চলতি বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যুর তথ্য জানানো হয় ১৮ মার্চ।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়