ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৬:০৯:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

করোনায় প্রাণ গেল আরও ১৯ জনের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১৯ জনের প্রাণহানি হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৩৭৮ জন। শনাক্ত হয়েছে আরও এক হাজার ২৩৪ জন। এতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৬ হাজার ১০২ জনে। এছাড়া গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই হাজার ৩৪৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে চার লাখ ৪৬ হাজার ৬৯০ জন হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৬৩টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৩৮৯টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯.৩৩ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩১ লাখ ৩৫ হাজার ৬৫৩। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬.১৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯ জনের মধ্যে ১৫ জন পুরুষ ও ৪ জন নারী। তাদের মধ্যে সবচেয়ে বেশি ১১ জন মারা গেছেন ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রামে চারজন, ময়মনসিংহে তিনজন এবং খুলনা বিভাগে একজন মারা গেছেন।

প্রসঙ্গত, দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর আসে।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়