ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৩:৩৬:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

করোনায় মারা গেলেন বিআরটিএ সচিব

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৯ পিএম, ৪ জানুয়ারি ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সচিব খন্দকার অলিউর রহমান। সোমবার ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৮ নভেম্বর নিজের ফেসবুক পেজে করোনা আক্রান্তের তথ্য জানিয়েছিলেন খন্দকার অলিউর রহমান। দীর্ঘ ২২ দিন পুলিশ হাসপাতালে চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফেরেন। পরবর্তী আবারো ফুসফুসের জটিলতা দেখা দিলে রাজারবাগে ভর্তি হন। গত কয়েকদিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। আজ সেখানেই চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান তিনি।

গত বছরের শুরুতে বিআরটিএতে যোগ দেন অলিউর রহমান। তার আগে রাজধানী উন্নয়ন করপোরেশনের (রাজউক) প্রশাসন শাখার পরিচালক হিসেবে কাজ করেছেন। তিনি ১৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।

রাজউকে থাকার সময় বিভিন্ন অভিযানে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন অলিউর রহমান। ২০১৯ সালের ২৮ মার্চ এফআর টাওয়ার অগ্নিকাণ্ডের ঘটনার পর গঠিত একটি তদন্ত কমিটির প্রধান ছিলেন তিনি। অলিউর রহমানের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়