করোনায় শিখন ঘাটতি পূরণে কাজ শুরু আগস্টে: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৯ পিএম, ২৫ জুলাই ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
করোনার কারণে সৃষ্ট শিখত ঘাটতি পূরণে আগামী আগস্ট মাস থেকেই কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, করোনার কারণে আমাদের কোথায় ঘাটতি হয়েছে, কী করতে হবে, তার জন্য এরই মধ্যে গবেষণা করেছে আমাদের পরীক্ষা উন্নয়ন ইউনিট। গবেষক ও শিক্ষাক্রমের সঙ্গে যারা যুক্ত তারা কর্মশালা করেছেন, পূর্ণাঙ্গ পরিকল্পনা হয়েছে। শিখন ঘাটতি পূরণে আমরা দ্রুত কাজ শুরু করব।
আগামী এক সপ্তাহের মধ্যে নীতিনির্ধারণী পর্যায়ে বৈঠক হবে। সেখান থেকে তারিখ চূড়ান্ত হবে। তবে, সেটা আগামী মাস থেকেই শুরু হবে।
সোমবার রাজধানীর একটি হোটেলে মালালা ফাউন্ডেশনের উদ্যোগে এডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্ক, বাংলাদেশের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা নেয়ার আগে ২০০৯ সালে কারিগরিতে এনরোলমেন্ট ছিল ১ শতাংশ। ক্ষমতায় আসার পর ২০২০ সালের মধ্যে ২০ শতাংশ নিশ্চিত করার টার্গেট নেয়া হয়েছিল। তখন অনেকেই বলেছিল, এটা সম্ভব হবে না। কিন্তু নির্ধারিত সময়ে এনরোলমেন্ট হয়েছে ১৭ শতাংশের বেশি। নতুন কারিকুলামে আমরা কারিগরি শিক্ষায় জোর দিচ্ছি। কিন্তু এখানে একটা সমস্যা হলো শিক্ষক সংকট। যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, তারা শিক্ষকতার চেয়ে এই দক্ষতা দিয়ে চাকরি করছেন। কারণ তার এই শিক্ষায় শিক্ষকতার চেয়ে অন্য পেশায় আয় বেশি। এজন্য আমরা প্রক্রিয়ায় পরিবর্তন আনতে চাচ্ছি, যার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীর কাছে নয়, শিক্ষার্থী শিক্ষকের কাছে যাবেন।
মালালা ফাউন্ডেশনের বাংলাদেশি প্রতিনিধি মোশাররফ হোসেন তানসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন (ক্যাম্পে) এর প্রধান ড. মঞ্জুর আহমেদ, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের (পপি) নির্বাহী পরিচালক মোর্শেদ আলম সরকার, ফ্রেন্ডশিপের নির্বাহী পরিচালক রুনা খান এবং মালালা ফাউন্ডেশনের গ্লোবাল প্রোগ্রাম ডিরেক্টর ইসা মিয়া।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা




