কর্মক্ষেত্রে নারী কতটা নিরাপদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১২ এএম, ১৯ অক্টোবর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
জামিলা আশরাফ (ছদ্ম নাম) বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। কাজে ফাঁকি দেন না মোটেও। সময়মতো অফিসে আসেন। দিনের কাজ শেষ করেই বাসায় ফেরেন। এর পরও তাকে কথা শুনতে হয়। উঠতে-বসতে বস কথা শোনান। অথচ যারা চরম ফাঁকিবাজ পুরুষ সহকর্মী, তাদের কিছু বলেন না। নানা অজুহাতে বস হাত ধরেন। এই যেমন ফাইল দেওয়ার সময়, কলম নেওয়ার সময়।
মানসিকভাবে জামিলা ভেঙে পড়েছেন। কাউকে কিছু বলতেও পারছেন না। মুখ বুজে সহ্য করছেন সব। সংসারে সচ্ছলতার জন্য চাকরিটা তার খুব দরকার।
অর্থনীতিতে নারীর অবদান বাড়ছে। সাফল্যের কথাও শোনা যায়। তবে এই সাফল্য, অবদান বৃদ্ধির নেপথ্যে কর্মক্ষেত্রে নারী কতখানি ভালো আছেন, সেটি গভীরভাবে ভেবে দেখার সময় এসেছে।
গার্মেন্টকর্মী রাশেদা। সুপারভাইজর কাজ দেখানোর নামে শরীরে হাত দেন। আশপাশের পুরুষ সহকর্মীরা তা দেখেন। দাঁত বের করে হাসেন। রাশেদার তখন খুব মন খারাপ হয়। তার কথা, অভাবের সংসার। সব মেনেই কাজ করি। কিছু বললে চাকরিই চলে যাবে। রাশেদা বেতন কম পান। একই কাজ করে পুরুষ সহকর্মী বেতন বেশি নিয়ে যান। আকাশে-বাতাসে হাকাকার ছড়িয়ে পড়ে রাশেদার। কেউ তা শোনার নেই।
৭৪ শতাংশ নারী পোশাক শ্রমিক কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজে বাধ্য হন। শতকরা ৮৪ দশমিক ৭ জনকে কারখানার ভেতর মৌখিক নির্যাতন ও গালাগালের শিকার হতে হয়। শতকরা ৭১ দশমিক ৩ জনের ওপর মানসিক নির্যাতন করা হয়। শতকরা ২০ জনের শারীরিক নির্যাতন অর্থাৎ তারা মারধরের শিকার হওয়ার কথা বলেছেন। যৌন নির্যাতনের শিকার হওয়ার কথা বলেছেন শতকরা ১২ দশমিক ৭ জন। কর্মজীবী নারী ও কেয়ার বাংলাদেশের সদ্য সমাপ্ত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
নির্মাণশ্রমিকের কাজে নারীদের অংশগ্রহণ বেড়েছে। বাড়িঘর যেখানেই নির্মাণ হচ্ছে, সেখানেই তাদের সরব উপস্থিতি চোখে পড়ে। ইটভাঙা, ইট ওঠানো, বালি তুলে অনত্র নেওয়া, সুড়কি আনা-নেওয়া, সিমেন্ট নিয়ে রডের মধ্যে ফেলাÑ এমন সব ঝুঁকিপূর্ণ কাজ তারা করেন। কঙ্কালসার দেহ, মলিন মুখ নিয়ে কর্মরত থাকেন। একটুও ফাঁকি দেন না। পুরুষের চেয়ে শারীরিক শক্তিতে যে তারা পিছিয়ে, তা বোঝাই যায় না। মমতাজ বেগমের হাতে কয়েকটি ১০০ টাকার নোট। নির্মাণশ্রমিক সে। কত মজুরি পান বলতেই দীর্ঘশ্বাস ফেলে বলেন ৩০০ টাকা। কাছেই একজন পুরুষশ্রমিককে ৫০০ টাকা মজুরি নিয়ে চলে যেতে দেখলাম। মমতাজ বেগমের হাহাকারভরা দীর্ঘশ্বাসের কারণটা বুঝতে আর বাকি রইল না। কাজ একই, মানুষভেদে দুই রকম মজুরি। প্রায় সারাদেশে এই অবিচার হচ্ছে। মজুরিবৈষম্যের শিকার নারীশ্রমিক।
গায়ের রঙ দুধে-আলতা, লম্বা ছিপছিপে, এমবিএ পাস করার পর পরই পারসোনাল অ্যাসিসট্যান্ট পদে চাকরি পান নাইমা। পরিবারের সবাই কী যে খুশি! প্রথম কয়েকদিন ভালোই গেল। বস বয়সী মানুষ, ছেলেমেয়েরাও বড়। নাইমা নিশ্চিন্তই ছিলেন। অন্তত হয়রানির ভয় নেই। একদিন নাইমার হাত ধরে বস বলেন, চলো বাইরে খেতে যাই। আরেকদিন দরজা আটকিয়ে গল্প। সবশেষে কুপ্রস্তাব। নাইমাকে ইজ্জত বাঁচাতে চাকরি ছেড়েই দিতে হয়।
সুমনা বড় একটি গার্মেন্টে চাকরি করেন। মার্চেন্ডাইজার। অন্যভাবে তিনি নির্যাতিত। যে কাজ পুরুষ সহকর্মীদের দিনে করার কথা, তারা তা সন্ধ্যার পর শুরু করেন। সুমনাকে বসে থাকতে হয় সারাদিন গাধার মতো খাটুনির পরও। কারণ ওই সহকর্মীদের কাজের সঙ্গে তার কাজের লিংক আছে। কিছু বললেও কাজ হয় না। এত তাড়া দেখান কেন, আমরাও তো বাসায় যাব- এমন কথা শুনতে হয়।
নির্যাতিত নারী কাউকে বলেন না। হৃদয়ে ক্ষত বয়ে বেড়ান। কর্মক্ষেত্রে হয়রানি, মজুরিবৈষম্য, ইভটিজিংয়ের শিকার হচ্ছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক জরিপে জানা গেছে- ২২ শতাংশ নারী বলেছেন, তারা কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










