কলকাতায় গোমূত্রের দাম দুধের দামের চেয়ে বেশি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
ভারতে গত তিন চার বছরে তুঙ্গে উঠেছে গোমূত্রের বিক্রি। দেশটির গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশে দেদারছে গোমূত্র বিক্রি হচ্ছে। তবে এবার ওইসব রাজ্যের মতো পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতেও গোমূত্র বিক্রি হচ্ছে।
জানা গেছে, কলকাতায় গরুর দুধ নয় গোমূত্র বেশ জনপ্রিয়। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কলকাতায় গোমূত্রের দাম এখন গরুর দুধের দামের চেয়ে ঢের বেশি।
কলকাতার বিভিন্ন স্থানে শুরু হয়েছে ‘গোমূত্র চিকিৎসা ক্লিনিক’ও। সেখানে বিক্রি হচ্ছে ‘গোমূত্র ক্যাপসুল’ এবং ‘ডিস্টিল্ড’ ও ‘মেডিকেটেড’ গোমূত্র। কলকাতায় গোমূত্রের চাহিদা চাহিদা দেখে গুজরাট, মহারাষ্ট্রসহ অন্যান্য রাজ্য থেকে গোমূত্র আমদানি করছে একাধিক এজেন্ট।
কলকাতায় গত কয়েক বছরে এখানে গোমূত্রের চাহিদা পাঁচ গুণ বেড়েছে জানিয়ে গোমূত্র ব্যবসায়ী ললিত আগরওয়াল স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, পশ্চিমবঙ্গে মাসে প্রায় ১০ হাজার লিটার গোমূত্র বিক্রি হয়। নাগপুর থেকে আনা হয় এসব মূত্র।
৩৫০ টাকা দরে এক লিটার গোমূত্র বিক্রি হচ্ছে কলকাতায় যেখানে ১ লিটার দুধের দাম ৩৫ থেকে ৪৮ টাকা। কলকাতা পিজরাপোল সোসাইটি নামে একটি সংস্থার কো-অর্ডিনেটর সর্বেশ্বর শর্মা বলেন, কলকাতায় মাসে প্রায় ৩ হাজার লিটার গোমূত্র বিক্রি হয় আমাদের।
তারা ১ লিটার গোমূত্রে ১৭৫ টাকায় ও ১ লিটার দুধ ৫০ টাকায় বিক্রি করছেন বলে জানান।
কলকাতায় গোমূত্রের এমন চাহিদা দেখে সুনীল মানসিংহ নামের গোমূত্র ব্যবসায়ী জানান, পশ্চিমবঙ্গের ১৬টি স্থানে গরুর খামার তৈরি করছেন তারা। সেখান থেকে কিছুদিনের মধ্যে ডিস্টিল্ড গোমূত্র সরবরাহ করা যাবে বলে জানান সুনীল মানসিংহ।
তবে গোমূত্র ব্যবসার হিড়িকে ভিন্ন মতও রয়েছে কলকাতায়। ন্যাশনাল মেডিক্যাল কলেজের ফার্মাকোলজির শিক্ষক স্বপন বলেন, এসবের পুরোটাই ভণ্ডামি। গাছগাছালি থেকে ওষুধ হতে পারে। গোমূত্রে এমন কিছুই নেই যে এটা নিয়ে এমন মাতামাতি করতে হবে।
-জেডসি
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা


