কাঁচা টমেটো শরীরের জন্য কতটা উপকারী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫২ এএম, ১১ ডিসেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
শীতে বাজারে নানা রকমের সবজি পাওয়া যায়। সারা বছর টমেটো পাওয়া গেলেও শীতের সময়ে এই টমেটোর স্বাদ যেন আরো বেড়ে যায়। বিভিন্ন তরকারি থেকে চাটনি, সবেতেই টমেটো ব্যবহারের চল রয়েছে। এই সময়ে বাজারে প্রচুর পরিমাণে কাঁচা টমেটো পাওয়া যায়। এই টমেটো খেলে শরীরে কি বিশেষ কোনো উপকার হয়? রান্না ছাড়াও কীভাবে খাওয়া যায় সবুজ টমেটো? সবুজ টমেটো খেলে কী কী উপকার হয়?
প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে
ভিটামিন সি-তে ভরপুর সবুজ টমেটো এই মরসুমে ঠান্ডা লাগার হাত থেকে রক্ষা করে। এ ছাড়াও ভিটামিন সি শরীর থেকে আয়রন শোষণ করতে সাহায্য করে।
অন্ত্রের জন্য ভালো
কাঁচা টমেটোয় রয়েছে যথেষ্ট পরিমাণ ফাইবার। যা এই শীতের সময়ে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে অনেকটাই মুক্তি দেয়। এ ছাড়াও ক্যান্সার, হার্টের রোগ এবং ডায়াবেটিসও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
ত্বক এবং চোখের জন্য ভালো
টমেটোতে রয়েছে বিটা ক্যারোটিন। তা শরীরে ভিটামিন এ তৈরিতে বিশেষ ভাবে সাহায্য করে। ভিটামিন এ চোখের যাবতীয় সমস্যার সমাধা করে। পাশাপাশি, ত্বকের জেল্লাও বাড়িয়ে তোলে।
উচ্চ রক্তচাপ কমায়
সবুজ টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। যা উচ্চ রক্তচাপ কমায় এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে হার্টকে সুস্থ রাখে।
ক্যান্সার প্রতিরোধী
টমেটোতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। এই টমেটোতে উচ্চ মাত্রায় ‘টমাটিন’নামক যৌগ থাকায় ক্যান্সার আক্রান্ত কোষকে শরীরে ছড়াতে দেয় না।
রান্নায় দেওয়ার পাশাপাশি সবুজ টমেটো খেতে পারেন স্যালাড হিসাবে। এ ছাড়াও বানিয়ে নিতে পারেন সবুজ টমেটোর চাটনি।
কী করে বানাবেন সবুজ টমেটোর চাটনি?
উপকরণ: টমেটো দুইটি, রসুন দুই থেকে তিন কোয়া, ধনিয়া পাতা আধ কাপ, কাঁচা মরিচ কুঁচি করা, লেবুর রস দুই চামচ, লবণ স্বাদ মতো।
প্রণালী: লেবু ছাড়া সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে মিশিয়ে নিন। এবার উপর থেকে লেবুর রস ছড়িয়ে দিন। তা হলেই তৈরি হয়ে যাবে সবুজ টমেটোর চাটনি।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

