কান চলচ্চিত্র উৎসবে বিরল সম্মান পেল ‘রেহানা মরিয়ম নূর’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩০ পিএম, ৮ জুলাই ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের মূল আসরে প্রথমবারের মতো প্রদর্শিত হলো বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। বুধবার বাংলাদেশ সময় বেলা ৩টা ১৫ মিনিটে (স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিট) শুরু হয় ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার প্রিমিয়ার। সিনেমার ব্যাপ্তি ছিল ১ ঘণ্টা ৪৭ মিনিট। ওয়ার্ল্ড প্রিমিয়ার শেষে পালে দো ফেস্টিভ্যাল ভবনের সাল দুবুসি প্রেক্ষাগৃহের দর্শকরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে সম্মান জানিয়েছেন সিনেমাটির প্রযোজক, পরিচালক, শিল্পী ও কলাকুশলীদের, যা কানের ইতিহাসে বিরল। এর মধ্য দিয়ে চলচ্চিত্রের বিশ্বমঞ্চে বিরল সম্মান পেল বাংলাদেশ।
‘রেহানা মরিয়ম নূর’ আগে দেখালেও আঁ সার্তে রিগা বিভাগের উদ্বোধনী ছবি নির্বাচিত হয়েছে ফরাসি নির্মাতা আর্থার হারারির ‘ওনোদা-টেন থাউজেন্ড নাইটস ইন দ্য জঙ্গল’।
‘রেহানা মরিয়ম নূর’ ছবিটি দেখতে দুবুসিতে উপস্থিত ছিলেন ছবিটির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এছাড়াও ছিলেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া, চিত্রগ্রাহক তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জল, শব্দ প্রকৌশলী শৈব তালুকদার, কালারিস্ট চিন্ময় রয় এবং নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু।
‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার প্রিমিয়ার শেষে দর্শকদের সামনে কথা বলেছেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাদ বলেন, ‘আমাদের এখানে আসাটা সত্যিই অবিশ্বাস্য। সবাইকে অনেক ধন্যবাদ। কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষকে ধন্যবাদ। আমি আশা করছি, সিনেমাটি দেখে আপনাদের (দর্শকদের) সময় নষ্ট হয়নি।’
দর্শক প্রতিক্রিয়ায় অভিভূত রেহানা মরিয়ম নূর চরিত্র রূপদানকারী অভিনেত্রী আজমেরী হক বাঁধন এ সময় আপ্লুত হয়ে কেঁদে ফেলেন। গণমাধ্যমকে বাঁধন বলেন, ‘এখানে আসার মতো এত বড় স্বপ্ন দেখার সাহসও আমার ছিল না। যে সম্মান পেলাম তার পুরো কৃতিত্ব টিমের ও পরিচালকের। আমি শুধু তাঁকে বিশ্বাস করেছি আর তাঁর কথামতো পরিশ্রমটা করেছি। আজ যে রেসপন্স পেয়েছি, আমি জানি না এরপর আমার আর কী পাওয়ার থাকতে পারে।’
দর্শক যখন দাঁড়িয়ে সম্মান জানাচ্ছিল, সে মুহূর্তের অনুভূতি সম্পর্কে বাঁধন বলেন, ‘এত সম্মান, আমি জানি না...আমি সত্যিই সম্মানিত, অনেক আনন্দিত। এই সম্মানটা শুধু তো আমাদের নয়, আমাদের দেশের সম্মান। সবাই যখন দাঁড়িয়ে অভিনন্দন জানাচ্ছিল, তখন...আসলে তো আমরা আমাদের দেশটাকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম। এটা দেশের জন্য অনেক বড় প্রাপ্তি।’
এই উৎসবে আর কী প্রত্যাশা করছেন, এ প্রশ্নের জবাবে বাঁধন বলেন, ‘এত দূর আসতে পেরেছি, সেটাই অনেক। এর পরও যদি কিছু নিয়ে দেশে ফিরতে পারি...এর চেয়ে তো বড় প্রাপ্তি আর থাকে না।’
৭৪তম কান চলচ্চিত্র উৎসবে এবার আঁ সার্তে রিগা বিভাগে আছে ২০টি ছবি। বিচারকদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ নারী নির্মাতা আন্ড্রেয়া আর্নল্ড। তার নেতৃত্বে বিচারকের আসনে থাকবেন আলজেরিয়ার পরিচালক মুনিয়া মেদু, ফরাসি অভিনেত্রী এলজা জিলবারস্তাইন, আর্জেন্টাইন পরিচালক দানিয়েল বরমান এবং মার্কিন পরিচালক মাইকেল অ্যাঞ্জেলো কোভিনো। সাল দুবুসিতে আগামী ১৬ জুলাই সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিট) পুরস্কার বিতরণ করা হবে।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা









