কানে স্বর্ণ পাম জিতে ফরাসি নারী নির্মাতার ইতিহাস
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৮ পিএম, ১৮ জুলাই ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণ পাম জিতলো ফরাসি নারী নির্মাতা জুলিয়া দুকুরনোর ‘তিতান’। আর এর মধ্য দিয়ে নতুন এক ইতিহাস গড়লেন তিনি। কেননা ২৮ বছর পর কোনো নারী পরিচালকের হাতে উঠলো এই সম্মান। পালে দে ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে শনিবার (১৭ জুলাই) জুলিয়া দুকুরনোর হাতে পুরস্কারটি তুলে দেন অভিনেত্রী শ্যারন স্টোন ও এবারের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান আমেরিকান কৃষ্ণাঙ্গ পরিচালক স্পাইক লি।
পালে দে ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে শনিবার (১৭ জুলাই) সন্ধ্যায় পুরস্কার বিতরণী পর্বের শুরুতে সেরা অভিনেতা বিভাগের পরিবর্তে ভুল করে ‘তিতান’কে স্বর্ণ পাম জয়ী ঘোষণা করেন স্পাইক লি। মুহূর্তেই তিনি নিজের কথা ফিরিয়ে নেন। তবে শেষ পর্যন্ত যে সেটি উত্তেজনা ধরে রাখার জন্য ছিলো তা প্রমাণ হলো ‘তিতান’-এর জয়ে।
কানের ইতিহাসে ১৯৯৩ সালে নিউজিল্যান্ডের জেন ক্যাম্পিয়ন ‘দ্য পিয়ানো’ ছবির মাধ্যমে প্রথমবার নারী পরিচালক হিসেবে স্বর্ণ পাম জিতেছিলেন। সেই বিরল তালিকায় যুক্ত হলো জুলিয়া দুকুরনোর নাম।
এবার মূল প্রতিযোগিতা বিভাগে স্বর্ণ পামের জন্য মনোনীত হয় ২৪টি ছবি। সেগুলোর মধ্যে ‘তিতান’কে সমালোচকরা বলা যায় গোনাতেই ধরেননি! কিন্তু কানের বিচারকরা প্রতিবারই চমক জাগানিয়া রায় দেন। স্পাইক লি’র নেতৃত্বে বিচারক প্যানেলে ছিলেন চার নারী। ফলে এবার একজন নারী নির্মাতার স্বর্ণ পাম জয়ের আশা দেখেছেন অনেকে।
কিন্তু ইতিহাস কথা বলছিলো না মূল প্রতিযোগিতায় থাকা চার নারী পরিচালকের পক্ষে। কিন্তু ৩৭ বছর বয়সী জুলিয়া দুকুরনো নতুন ইতিহাস রচনা করে ফেললেন। মূল প্রতিযোগিতায় এবার সবচেয়ে কম বয়সী পরিচালক ছিলেন তিনিই।
১ ঘণ্টা ৪৮ মিনিট ব্যাপ্তির ‘তিতান’ ছবির গল্প বাবা-ছেলের সম্পর্ককে ঘিরে। ব্যাখ্যাতীত বেশকিছু অপরাধ সংঘটিত হওয়ার পর ছেলের সঙ্গে দেখা হয় বাবার। তার এই ছেলে ১০ বছর ধরে নিখোঁজ ছিলো। চিত্রনাট্য লিখেছেন জুলিয়া দুকুরনো নিজেই। তার আগের ছবি ‘র’ ২০১৬ সালে কানে ফিপ্রেসকি পুরস্কার জিতেছিলো।
গত ৬ জুলাই কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের পর্দা ওঠে। উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনী আয়োজনের মাস্টার অব সিরিমনিস ফরাসি অভিনেত্রী দোরা তিলিয়ের।
এবারের আয়োজনের অফিসিয়াল পোস্টারে মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের সভাপতি স্পাইক লি’কে সম্মান জানানো হয়েছে। ১২ দিনের এই উৎসবকে ঘিরে নতুন সব ছবি ও নানান আয়োজনে মুখর ছিলো দক্ষিণ ফরাসি উপকূলীয় শহর কান।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা









