কাপাসিয়ায় জৈবসার উৎপাদন কেন্দ্র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৭ পিএম, ১১ অক্টোবর ২০২৩ বুধবার
ছবি : সংগৃহীত
গাজীপুর জেলার কাপাসিয়া মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন সাফাইশ্রী এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা ও জৈবসার উৎপাদন কেন্দ্র উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব সুরাইয়া বেগম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. মাহ্ফুজুল কাদের, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রধান, উপজেলা যুবলীগ সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাপাসিয়া সদরের সাফাইশ্রী এলাকায় বানার নদীর তীরে প্রায় দেড় বিঘা জমির উপর সাত বছর আগে একটি বর্জ্য ব্যবস্থাপনা ও জৈবসার উৎপাদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। দীর্ঘ এ সময়ে উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও শ্যামল বাংলা কৃষি ফার্মের সম্মিলিত অর্থায়নে এর কাজ সমাপ্ত করা হয়। এখানে উপজেলা সদরের সকল বাসা বাড়ি ও হাট বাজারের ময়লা আবর্জনা সংগ্রহ করা হবে।
এছাড়াও আশপাশের খাল বিলের কচুরিপানা, লতাপাতা ও গরু ছাগলের বিষ্ঠার মিশ্রণ ঘটিয়ে জৈবসার উৎপাদন করা হবে। পরিবেশবান্ধব এ সার ব্যবহারের ফলে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে এবং মাটি ও পানির গুণগতমান অক্ষুন্ন থাকবে। উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








