কামরাঙ্গীরচরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০১ পিএম, ১৫ আগস্ট ২০২৩ মঙ্গলবার
ছবি : সংগৃহীত
ঢাকার কামরাঙ্গীরচর থানার ট্যানারি পুস্কুনিরপাড় এলাকায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তার নাম মেহেরুন্নেসা মীম (১৭)।
মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী অভিযুক্ত সোহেল মিয়া পলাতক রয়েছেন।
মীমের বোন তন্নিকা বলেন, চার বছর আগে প্রেম করে সোহেলকে বিয়ে করে আমার বোন। তাদের দুই বছরের একটি ছেলেও আছে। বিয়ের পর থেকেই মিমকে সোহেল মিয়া বিভিন্নভাবে নির্যাতন করত। মঙ্গলবার দুপুরে তার (সোহেল) গোপন জায়গায় একটি বিষফোঁড়া উঠেছে বলে আমার বোনকে বাথরুমে নিয়ে যায়। কিছুক্ষণ পর সে বাথরুম থেকে বের হয়ে আমাকে বলে, আমি ওষুধ কিনতে গেলাম। পাশের এক প্রতিবেশী দেখতে পায় আমার বোন মীম বাথরুমের ভেতরে উপুড় হয়ে পড়ে আছে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমার বোনের গলায় কালো দাগ রয়েছে। চিকিৎসক ধারণা করছেন, তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। আমাদের বাড়ি ঝালকাঠি জেলায়।
এ বিষয়ে কামরাঙ্গীরচর থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যাচ্ছি। মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে রাখা হয়েছে। গৃহবধূকে হত্যার পর স্বামী পলাতক রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে আমরা এখনো নিশ্চিত নয়। তদন্ত করছি, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








