কার রেসিংয়ে ঝড় তুলছেন সৌদি তরুণী
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৭ পিএম, ২৩ নভেম্বর ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
রেসিং প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য চার বছর ধরে পরিবারকে বুঝিয়ে রাজি করিয়েছেন, আর এবার প্রথমবারের মতো কার রেসিংয়ে নাম লিখিয়েছেন সৌদি আরবের রিমা জুফালি নামের এক নারী।
২৭ বছর বয়সী এই তরুণী জাগুয়ার আই-পেস ই ট্রফিতে অংশ নিয়েছেন। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য জানা গেছে।
গাড়ির হুইল ধরতে নারীদের ওপর কয়েক দশকের নিষেধাজ্ঞা উঠিয়ে দেয়ার পরেই নতুন এই খবরটি জানা গেল।
কালো ও সবুজ রঙের জাগুয়ার আই-পেসে বসা জুফালি বলেন, গত বছর নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হয়েছে। পেশাগতভাবে এই রেসে অংশ নেয়ার কথা এর আগে কখনো ভাবতেও পারতাম না।
তিনি বলেন, কিন্তু ঘটনা হচ্ছে, আমি এখন এমনটা করছি। এটা খুবই চমৎকার একটা সুযোগ।
জুফালি আরো বলেন, অনেক নারীর হয়তো সুযোগ নেই গাড়ি চালানো শেখার। অনেকের কাছে গাড়ি চালানো খুবই ঝুঁকির কাজ। আর সৌদি আরবে এটিতো অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। আর আমি সেটি এখন করছি। এটি খুবই আনন্দের ও খুশির।
প্রসঙ্গত, সৌদি আরবের রাজধানী রিয়াদের বাইরে দিরিয়ায় চলছে এই প্রতিযোগিতা। এরই মধ্যে শুক্রবার নিজের দক্ষতার প্রদর্শন করেছেন জুফালি। শনিবারও প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তিনি।
জেদ্দায় জন্ম নেয়া ও বেড়ে ওঠা জুফালির শিক্ষাজীবন কেটেছে যুক্তরাষ্ট্রে। সেখানেই তার গাড়ি চালানোর হাতে-খড়ি। সৌদি আরবে তিনিই একমাত্র নারী যিনি কার রেসিং প্রতিযোগিতায় অংশ নেয়ার অনুমতিপত্র পেয়েছেন।
উল্লেখ্য, দেশটিতে রেসিংয়ে অংশ নিতে হলে এই অনুমতিপত্র পাওয়া বাধ্যতামূলক। সৌদি আরবের বাইরেও হাতে গোনা কয়েকজন নারী কার রেসিংয়ের মতো খেলার সঙ্গে যুক্ত।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা





