ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ৪:৫৮:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

কাল দেশেব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী সমাবেশ করবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

কাল দেশেব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী সমাবেশ করবে পুলিশ

কাল দেশেব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী সমাবেশ করবে পুলিশ

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আগামীকাল শনিবার দেশব্যাপী ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ। পুলিশ সদর দপ্তরের এআই‌জি (মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রিলেশন্স) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে দেশের সব বিটে একযোগে একই সময়ে শনিবার সকাল ১০টায় ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন।

পুলিশ সদর দপ্তরের এআই‌জি আরও জানান, সমাবেশে অংশগ্রহণকারীগণ ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানাবেন এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন করবেন। প্র‌তি‌টি সমা‌বেশ স্ব স্ব বিটের ফেসবুক পেজে সরাস‌রি সম্প্রচার করা হবে।

এই বিভাগের জনপ্রিয়