কাল বিশ্ব ইজতেমা শুরু, থাকবে ত্রিমাত্রিক নিরাপত্তা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ৯ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
এবারের বিশ্ব ইজতেমার নিরাপত্তায় ত্রিমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়ার কথা জানিয়ে র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ জানিয়েছেন, শুক্রবার থেকে শুরু হতে যাওয়া বিশ্ব ইজতেমায় আসা মানুষের নিরাপত্তা দিতে র্যাব প্রস্তুত রয়েছে। মাঠে ঢোকার জন্য ২০টি প্রবেশ পথ থাকবে। ইজতেমার নিরাপত্তার জন্য কার-মোটারসাইকেল-বোট পেট্রোলিংয়ের পাশাপাশি আকাশ থেকে হেলিকপ্টার এবং ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে ইজতেমার নিরাপত্তা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের প্রধান। তিনি বলেন, শুক্রবার থেকে শুরু হতে যাওয়া বিশ্ব ইজতেমাকে ঘিরে তাবলিগ জামাতের বিরাজমান দুই পক্ষের মধ্যে কোনো সংঘাতের সম্ভাবনা নেই।
শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমা। ইজতেমায় অংশ নিতে ইমোতধ্যে মুসল্লিরা জড়ো হতে শুরু করেছেন ইজতেমা মাঠে। গতকাল রাতেই প্রায় সাড়ে চার লাখের বেশি মুসল্লি তুরাগ তীরে এসেছেন। তাছাড়া ২৭ দেশে থেকে উল্লেখযোগ্য বিদেশি মুসল্লি এখানে সমবেত হয়েছেন। প্রথম ধাপে বাংলাদেশিদের জন্য ৯১টি খিত্তা এবং বিদেশি মুসল্লিদের জন্য একটি খিত্তা করা হয়েছে। দ্বিতীয় ধাপে থাকবে ৮৭টি খিত্তা। বিশাল সংখ্যক মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের পাশাপাশি প্রস্তুত র্যাবও।
র্যাবের মহাপরিচালক বলেন, বিশ্ব ইজতেমা আমাদের মর্যাদার বিষয়। তাই এখানে নিরাপত্তার একটি বড় বিষয় রয়েছে। দুই গ্রুপের মধ্যে কোনো ধরণের সংঘাত বা মারামারি না হয় সেজন্য আমরা সতর্ক আছি। সরকারের সঙ্গে দুই গ্রুপের নেতৃবৃন্দের যোগাযোগ আছে। একাধিক মিটিং ও আলোচনা হয়েছে। প্রত্যেকে তাদের লিমিট দায়িত্ব সম্পর্কে সতর্ক আছেন। এক গ্রুপের ইজতেমা শেষ হওয়ার পরে আরেক গ্রুপ ইজতেমার মাঠ আরেক গ্রুপের কাছে হস্তান্তর করে চলে যাবে। সেটা যেন স্বাভাবিক ও শান্তিপূর্ণভাবে হয় এজন্য আমরা তৎপর থাকবো।
বেনজীর আহমেদ বলেন, এরই মধ্যে তুরাগ মাঠ ঘিরে নিরাপত্তায় কাজ শুরু করেছে র্যাব। আগামী তিন (১০-১২ জানুয়ারি) পুরোদমে মাঠে থাকবে র্যাব সদস্যরা। গাড়ি, মোটরসাইকেলে টহলের পাশাপাশি তুরাগ নদীতে স্পিড বোর্ড নিয়ে টহল থাকবে। এছাড়া আকাশে র্যাবের হেলিকপ্টার টহল থাকবে। খিত্তার ভেতর এবং বাইরে প্রয়োজনীয় সংখ্যক সাদা পোষাকে গোয়েন্দা দল মোতায়েন থাকবে। সার্বক্ষণিক র্যাবের কন্ট্রোল রুম থাকবে। নজরদারি আরও বাড়াতে খিত্তা ও আশপাশে সিসিটিভি বসানো হয়েছে। বম্ব ডিসপোজাল ইউনিটের পাশাপাশি, ডগ স্কোয়াড এবং ড্রোন থাকবে। তাছাড়া আপদকালীন কোন পরিস্থিতির সৃষ্টি হলে তা মোকাবেলার জন্য স্পেশাল অফিসাররা প্রস্তুত থাকবে।
এ সময় বিশ্ব ইজতেমা ঘিরে কোন ধরণের গুজব যাতে না ছড়ানো হয় সেজন্য সোশ্যাল মিডিয়া মনিটরিং করা হচ্ছে জানিয়ে র্যাব মহাপরিচালক বলেন, ফেক এবং গুজব নিউজের কারণে অনেক সময় বড় ধরণের বিপদ চলে আসতে পারে। তাই যাচাই না করে কোন নিউজ শেয়ার করা থেকে বিরত থাকুন।
-জেডসি
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত











