কাল বৈশ্বিক নেতাদের জলবায়ুু অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৪ পিএম, ৬ অক্টোবর ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুু পরিবর্তন ইস্যুতে বুধবার ক্লাইমেট ভালনেরাবল ফোরামের (সিভিএফ) বর্তমান সভাপতি হিসেবে বৈশ্বিক নেতাদের একটি ভার্চুয়াল অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন (জিসিএ) চেয়ার বান কি মুন, সিভিএফ দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানগণ, কপ-২৬ এর আয়োজক ও সহ আয়োজক যথাক্রমে যুক্তরাজ্য ও ইতালি, নেদারল্যান্ডস, সিভিএফ থিমেটিক অ্যাম্বাসেডরবৃন্দ এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদারগণ এতে উপস্থিত থাকবেন।
জিসিএ’র সঙ্গে ঢাকা সন্ধ্যা ৭টায় ‘সিভিএফ নেতাদের’ ইভেন্টের আয়োজন করবে। এতে বাংলাদেশের পররাষ্ট্র এবং পরিবেশ, বন ও জলবায়ুু পরিবর্তন বিষয়ক মন্ত্রীরাও যোগ দেবেন বলে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিভিএফ নেতৃবৃন্দ এবং অন্যান্য বক্তারা এই অনুষ্ঠানে ২০২০ সালে প্যারিস এগ্রিমেন্ট ন্যাশনাল কন্ট্রিবিউশন (এনডিসি) জোরদারের মাধ্যমে সকল দেশের জলবায়ু কার্যক্রম এবং অভিযোজন প্রচেষ্টা শক্তিশালী করার জরুরি প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করবেন।
২০১১-১৩ মেয়াদে সিভিএফ সভাপতি হিসেবে সফল হওয়ার পর বাংলাদেশ দ্বিতীয় বারের মতো ২০২০-২২ মেয়াদে সিভিএফ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ঢাকায় দক্ষিণ এশিয়ার জন্য গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন (জিসিএ) এর আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন। এটি জিসিএ ও সিভিএফ সচিবালয়ের মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারক অনুযায়ী সিভিএফ সচিবালয় হিসেবেও কাজ করবে।
সিভিএফ হচ্ছে উষ্ণ গ্রহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি আন্তর্জাতিক অংশীদারিত্ব।
২০০৯ সালে প্রতিষ্ঠিত এই ফোরাম বৈশ্বিক জলবায়ুু পরিবর্তন মোকাবেলায় একসঙ্গে কাজ করার লক্ষ্যে অংশগ্রহণকারী সরকারগুলোর জন্য একটি দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











