ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ২:৩১:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না

কালিয়াকৈরে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৩ এএম, ৬ নভেম্বর ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুফিপুর এলাকায় কেপি পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।সোমবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সফিপুর ওভার ব্রিজের পূর্বপাশে এ ঘটনা ঘটেছে।

পুলিশে চালক সূত্রে জানা গেছে, সোমবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার মাটিকাটা এলাকা থেকে ক্ষেপি পরিবহনটি কোনাবাড়ি যাওয়ার উদ্দেশে ছেড়ে আসে। সফিপুর বাজারের পূর্ব পাশে পৌঁছালে গাড়ি ধীরগতি থাকায় চার পাঁচজন যুবক গাড়িতে ওঠে। পরে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয়। এ সময় চালক হেলপার গাড়ি থেকে নেমে যায়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। তবে দুর্বৃত্তদের কাউকে পাওয়া যায়নি।