কিংবদন্তি শিল্পী ফেরদৌসী রহমানের জন্মদিন আজ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৯ পিএম, ২৮ জুন ২০২৫ শনিবার
দেশের কিংবদন্তি সংগীতশিল্পী ফেরদৌসী রহমান
আজ ২৮ জুন, দেশের কিংবদন্তি সংগীতশিল্পী ফেরদৌসী রহমানের জন্মদিন। এ বছর তিনি ৮৫ বছরে পা রাখলেন। সংগীত ও সংস্কৃতির এই জীবন্ত কিংবদন্তি জীবনকে দেখেন একেবারে নতুন এক উপলব্ধি থেকে—যেখানে প্রতিটি দিনই তাঁর কাছে “আল্লাহর দেওয়া বোনাস”।
গতকাল শুক্রবার বিকেলে নিজের জন্মদিন নিয়ে কথা বলতে গিয়ে ফেরদৌসী রহমান বলেন, “আমার মা বেঁচে ছিলেন ৯০ বছর। ফুফু আম্মা ৯৪ বছরের বেশি। আমি ভাবতাম, আমার বয়স হয়তো ৬০-৭০ হবে। কিন্তু কীভাবে যে এতটা বেলা হয়ে গেল, টেরই পেলাম না। এবার আমি ৮৫ বছরে পা দেব।”
১৯৪১ সালে ভারতের কোচবিহারে জন্ম নেওয়া ফেরদৌসী রহমান শৈশব থেকেই বেড়ে উঠেছেন সংগীতের আবহে। তিনি কিংবদন্তি পল্লীগীতি শিল্পী আব্বাসউদ্দীনের কন্যা। তাঁর শৈশব কেটেছে গানের নিকটবর্তী এক পরিবেশে। তাই সংগীত যেন তাঁর শিরা-উপশিরায় মিশে গেছে।
জন্মদিন নিয়ে ফেরদৌসী রহমানের নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছে। ছোটবেলায় তাঁর জন্মদিন তেমনভাবে উদ্যাপিত হতো না। তবে বড় ভাই মোস্তফা কামাল—সাবেক প্রধান বিচারপতি—তার জন্মদিন ঘটা করে পালন করা হতো। সে সময় গান, কবিতা, আর খাওয়াদাওয়ার আড্ডায় মুখর হয়ে উঠত পরিবার। ফেরদৌসী রহমানের নিজের জন্মদিন প্রথম উদ্যাপন হয় ১৯৫৬ সালে, যেদিন তিনি ম্যাট্রিক পরীক্ষায় মেয়েদের মধ্যে সারা দেশে প্রথম হন। ২৬ জুন ফলাফল প্রকাশিত হয়, আর ২৮ জুন ছিল তাঁর জন্মদিন।
তবে এবারের জন্মদিনটি ভিন্নরকম। গত এক বছরে তিনি হারিয়েছেন জীবনের তিনজন প্রিয় মানুষকে—স্বামী রেজাউর রহমান, সংগীতজ্ঞ ভাই মুস্তাফা জামান আব্বাসী এবং ভাইয়ের স্ত্রী আসমা আব্বাসী। ফেরদৌসী রহমান বলেন, “আমার স্বামী খুবই ইন্ট্রোভার্ট ছিলেন। জন্মদিনে কিছু না বলেই নীরবে নানা আয়োজন করতেন। আর ভাই-ভাবি যত ব্যস্তই থাকতেন না কেন, কেক আর ফুল নিয়ে আমার বাসায় চলে আসতেন। এবার তাঁরা কেউই নেই। খুব মন খারাপ হয়। আজ বিকেলে বসে বসে তাই ভাবছিলাম—জীবন এভাবেই পার হয়ে যায়।”
জীবনের এই দীর্ঘ পথচলায় ফেরদৌসী রহমান কৃতজ্ঞ ও তৃপ্ত। তিনি বলেন, “আশির পর এখন প্রতিটি দিন আল্লাহর কাছে বোনাস মনে হয়। আমাদের দেশে একটা সময় গড় আয়ু কতই বা ছিল? আগে তো ৫০-৬০ হলেই মানুষ বুড়ো হয়ে যেত। আমার আব্বা মারা গেছেন ৫৯ বছর বয়সে। সেই তুলনায় আমি ৬৯, ৭৯ পেরিয়ে এখন ৮৫-তে পড়লাম। আব্বার চেয়ে প্রায় ২৫ বছর বেশি জীবন পেলাম।”
জীবনকে ঘিরে তাঁর দার্শনিক চিন্তাধারা আজও উজ্জ্বল। তিনি বলেন, “যদি কেউ জীবনকে সুখ হিসেবে দেখে, তাহলে সেটাই উদ্যাপন। আর যদি কেউ মনে করে জীবন হলো শাস্তি, তবে সেটাও তার নিজের দৃষ্টিভঙ্গি। আমার কাছে জীবন সুখ-দুঃখের এক মিশ্র অভিজ্ঞতা। ভালো-মন্দ মিলেই জীবন। কারও জীবনে ভালোটা একটু বেশি, আবার কারও জীবনে খারাপটা একটু কম। এটাই স্বাভাবিক।”
সংগীতের এই মহান সাধিকা আজও জীবনের প্রতিটি দিনকে দেখেন কৃতজ্ঞ চোখে। তাঁর জীবনদর্শন, স্মৃতিচারণা আর শিল্পভিত্তিক অভিজ্ঞতা আগামী প্রজন্মের জন্য এক অমূল্য শিক্ষার উৎস। জন্মদিনে তাঁকে জানাই গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি










