কুমারি পূজা উদযাপিত: আজ মহানবমী
আপডেট: ১১:২৪ এএম, ১৩ অক্টোবর ২০১৩ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম
ঢাকা : আজ রোববার শারদীয় দুর্গাপূজার মহানবমী পালন করবে সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল শনিবার মহাষ্টমীর দিন বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কুমারি পূজা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হয় পূজার আকর্ষণীয় পর্ব ‘কুমারি পূজা’। মাতৃভাবে কুমারি কন্যাকে জীবন্ত প্রতিমা কল্পনা করে জগজ্জননীর উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করাই কুমারি পূজার মূল উদ্দেশ্য।
গতকালের ‘কুমারি’ মায়ের নাম আদৃতা চৌধুরী। শাস্ত্রমতে, এদিন তার নামকরণ করা হয় ‘উমা’। ভক্তদের মতে, এটি একাধারে ঈশ্বরের উপাসনা, মানববন্দনা আর নারীর মর্যাদার প্রতিষ্ঠা। নারীর সম্মান, মানুষের সম্মান আর ঈশ্বর আরাধনাই কুমারী পূজার অন্তর্নিহিত শিক্ষা।
সারা দেশের রামকৃষ্ণ মিশন ছাড়াও মিশননিয়ন্ত্রিত বিভিন্ন মঠেও কুমারি পূজা অনুষ্ঠিত হয়। তবে গতকাল ছুটির দিন পুরান ঢাকাসহ রাজধানীর পূজামণ্ডপগুলোতে দেবী দর্শনের জন্য দর্শনার্থীদের ভিড় ছিল বাঁধভাঙা। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আর আলোকসজ্জায় আলোকিত হয়ে যায় সব মণ্ডপ।
সকালে রাজধানীর রামকৃষ্ণ মিশনে জনসমুদ্রের ঢল নামে। বিরামহীন ঢোলের আওয়াজ এবং থেমে থেমে বেজে উঠা ঘণ্টা ও কাঁসার শব্দে মুখরিত হয়ে ওঠে চারপাশ। আর নানা বয়সের নারীরা ভক্তিভরা উলুধ্বনি দিয়ে ব্যক্ত করেন মার প্রতি ভক্তি। এরই মাঝে বাবার কোলে চড়ে মণ্ডপে অধিষ্ঠিত হন ‘কুমারি মা’। ভক্তরা জয়ধ্বনি দিয়ে বরণ করে নেন ‘কুমারী মা’ আদৃতা চৌধুরীকে। লাল শাড়ি পরে আসা কুমারি মায়ের চোখে-মুখে ভয়মিশ্রিত আনন্দের ছাপ। কুমারি মা আসনে বসার পর পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
রাজধানীর গ্রিন বার্ড স্কুলের নার্সারির ছাত্রী কুমারী মা আদৃতা চৌধুরী। তারা বাবা মলয় কান্তি চৌধুরী এবং মা মুক্তাচৌধুরী। আদৃতার জন্ম ২০০৮ সালের ৭ মার্চ জন্ম।
আদৃতা ভক্তদের পূজা গ্রহণ শেষে নিজের অনুভূতি প্রকাশ করে বললেন, ‘খুবই ভালো লাগছে। সবাই আমাকে দেখতে এসেছে, পুজো দিয়েছে।’
রাজধানীসহ দেশের অন্যান্য অঞ্চলের মন্দিরে ও পূজামণ্ডপেও বিপুল উৎসাহ, আনন্দ আর ধর্মীয় আচার মেনে মহাষ্টমীর পূজা শেষ হয়েছে। এসব মন্দির ও মণ্ডপে মূল প্রতিমায় পূজা অনুষ্ঠিত হয়।
আজ মহানবমী : শারদীয় দুর্গোৎসবের চতুর্থ দিনে আজ মহানবমী। নানা আচারের মধ্য দিয়ে মহানবমীর পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। আজ চন্দ্রের নবমী তিথিতে সারা দেশে অনুষ্ঠিত হবে মহানবমী পূজা। শাস্ত্র অনুযায়ী, শাপলা, শালুক ও বলিদানের মাধ্যমে দেবীর পূজা হবে। সোমবার দশমীর দিনে বেশ কিছু আনুষ্ঠানিকতা শেষে সকালে বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।
গতকালের ‘কুমারি’ মায়ের নাম আদৃতা চৌধুরী। শাস্ত্রমতে, এদিন তার নামকরণ করা হয় ‘উমা’। ভক্তদের মতে, এটি একাধারে ঈশ্বরের উপাসনা, মানববন্দনা আর নারীর মর্যাদার প্রতিষ্ঠা। নারীর সম্মান, মানুষের সম্মান আর ঈশ্বর আরাধনাই কুমারী পূজার অন্তর্নিহিত শিক্ষা।
সারা দেশের রামকৃষ্ণ মিশন ছাড়াও মিশননিয়ন্ত্রিত বিভিন্ন মঠেও কুমারি পূজা অনুষ্ঠিত হয়। তবে গতকাল ছুটির দিন পুরান ঢাকাসহ রাজধানীর পূজামণ্ডপগুলোতে দেবী দর্শনের জন্য দর্শনার্থীদের ভিড় ছিল বাঁধভাঙা। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আর আলোকসজ্জায় আলোকিত হয়ে যায় সব মণ্ডপ।
সকালে রাজধানীর রামকৃষ্ণ মিশনে জনসমুদ্রের ঢল নামে। বিরামহীন ঢোলের আওয়াজ এবং থেমে থেমে বেজে উঠা ঘণ্টা ও কাঁসার শব্দে মুখরিত হয়ে ওঠে চারপাশ। আর নানা বয়সের নারীরা ভক্তিভরা উলুধ্বনি দিয়ে ব্যক্ত করেন মার প্রতি ভক্তি। এরই মাঝে বাবার কোলে চড়ে মণ্ডপে অধিষ্ঠিত হন ‘কুমারি মা’। ভক্তরা জয়ধ্বনি দিয়ে বরণ করে নেন ‘কুমারী মা’ আদৃতা চৌধুরীকে। লাল শাড়ি পরে আসা কুমারি মায়ের চোখে-মুখে ভয়মিশ্রিত আনন্দের ছাপ। কুমারি মা আসনে বসার পর পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
রাজধানীর গ্রিন বার্ড স্কুলের নার্সারির ছাত্রী কুমারী মা আদৃতা চৌধুরী। তারা বাবা মলয় কান্তি চৌধুরী এবং মা মুক্তাচৌধুরী। আদৃতার জন্ম ২০০৮ সালের ৭ মার্চ জন্ম।
আদৃতা ভক্তদের পূজা গ্রহণ শেষে নিজের অনুভূতি প্রকাশ করে বললেন, ‘খুবই ভালো লাগছে। সবাই আমাকে দেখতে এসেছে, পুজো দিয়েছে।’
রাজধানীসহ দেশের অন্যান্য অঞ্চলের মন্দিরে ও পূজামণ্ডপেও বিপুল উৎসাহ, আনন্দ আর ধর্মীয় আচার মেনে মহাষ্টমীর পূজা শেষ হয়েছে। এসব মন্দির ও মণ্ডপে মূল প্রতিমায় পূজা অনুষ্ঠিত হয়।
আজ মহানবমী : শারদীয় দুর্গোৎসবের চতুর্থ দিনে আজ মহানবমী। নানা আচারের মধ্য দিয়ে মহানবমীর পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। আজ চন্দ্রের নবমী তিথিতে সারা দেশে অনুষ্ঠিত হবে মহানবমী পূজা। শাস্ত্র অনুযায়ী, শাপলা, শালুক ও বলিদানের মাধ্যমে দেবীর পূজা হবে। সোমবার দশমীর দিনে বেশ কিছু আনুষ্ঠানিকতা শেষে সকালে বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। - দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি