ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ০:৪২:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

কুমিল্লায় বাস খাদে পড়ে ৩ নারীর প্রাণহানী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫২ এএম, ২০ অক্টোবর ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৮-১০ জন যাত্রী।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিহাপাড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। তবে এখনও নিহতদের পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. আবু সেলিম রেজা জানান, ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী কে কে ট্রাভেলস এর যাত্রীবাহী একটি বাস বৃহস্পতিবার বিকেলে মহাসড়কের বানিহাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে অজ্ঞাতনামা তিন নারী নিহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়।