ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৪:৪৮:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

কুষ্টিয়ায় গৃহবধূ ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৮ পিএম, ১ নভেম্বর ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় গৃহবধূ ধর্ষণ মামলায় মো. জুয়েল (৩২) নামে এক আসামিকে যাবজ্জীবন (আমৃত্যু) কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

রোববার (০১ নভেম্বর) সকাল ১০টার দিকে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি জুয়েল কুমারখালী উপজেলার বিল্লাল হোসেনের ছেলে।

মামলার বিবরণ অনুসারে, গত বছরের ৩ সেপ্টেম্বর রাতে প্রতিবেশী এক গৃহবধূ স্বামীর অনুপস্থিতিতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বের হয়। এসময় গলায় ছুরি ধরে ঘরে নিয়ে ধর্ষণ করে জুয়েল। এক পর্যায়ে গৃহবধূর গোঙানির শব্দ শুনে অন্যরা এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়।

এ ঘটনায় গৃহবধূর স্বামী নারী ও শিশু নির্যাতন দমন আইনে কুমারখালী থানায় মামলা দায়ের করেন। কুমারখালী থানা পুলিশ তদন্ত শেষে একই বছরের ২৮ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।স্বাক্ষী প্রমাণ শেষে আজ সকালে আসামি জুয়েলের উপস্থিতিতে বিচারক এই রায় ঘোষণা করেন।

-জেডসি