ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১:১২:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

কেমন আছেন পাপিয়া সারোয়ার, মৃত্যু নাকি গুঞ্জন?

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৬ পিএম, ১১ ডিসেম্বর ২০২৪ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাপিয়া সারোয়ার। মূলত কিংবদন্তি রবীন্দ্রসংগীতশিল্পী হলেও তিনি দেশজুড়ে খ্যাতি পান ‘নাই টেলিফোন নাইরে পিয়ন’ গানটির মাধ্যমে। যিনি ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছিলেন লম্বা সময়। সম্প্রতি অবস্থার অবনতি ঘটলে একুশে পদকপ্রাপ্ত এই শিল্পীকে ভর্তি করা হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। 

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা নাগাদ গুঞ্জন ছড়ায়, মৃত্যুর। তবে শিল্পীর স্বজন ও হাসপাতালের সঙ্গে দফায় দফায় আলাপ করেও সঠিক তথ্য মেলেনি। হাসপাতাল থেকে গণমাধ্যমকে জানানো হয়, শিল্পী আইসিইউতে আছেন। এর বেশি কিছু জানাতে অপারগ তারা। কারণ হিসেবে কর্তব্যরত ব্যক্তি জানিয়েছেন, ‘ওনার পরিবারের সদস্যরা এ বিষয়ে এখনই কিছু জানাতে চাইছেন না।’

এদিকে বিষয়টি নিশ্চিত হতে পাপিয়া সারোয়ারের বড় বোনের মেয়ে অভিনয়শিল্পী শম্পা রেজার সঙ্গে। তিনিও সঠিক কোনও তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন। বলেন, ‘আমি আসলে পুরোটা জানি না। ভেন্টিলেশনের কথা শুনেছি। খোঁজ নিচ্ছি।’ যদিও এই শিল্পীর বরাত দিয়েই জ্যেষ্ঠ সাংবাদিক আবিদা নাসরিন কলি তার ফেসবুক পোস্টে পাপিয়া সারোয়ারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বুধবার বিকেল ৫টা ২১ মিনিটে।

জানা গেছে, চার দিন ধরে ঢাকার তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন পাপিয়া সারোয়ার।

এদিকে পাপিয়া সারোয়ারের বর্তমান অবস্থা যাই হোক, বিষয়টি নিয়ে তুমুল ধূমজাল সৃষ্টি হয়েছে। খোঁজ মিলেছে, শিল্পীর দুই মেয়ে জারা ও জিশান যুক্তরাষ্ট্র ও কানাডায় থাকেন। মায়ের অসুস্থতার খবরে তারা দুজনই ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। অনুমান করা যাচ্ছে, দুই কন্যা দেশে নামার পরই ‘কেমন আছেন’ পাপিয়া সারোয়ার, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।