কোচিংয়ে পানি পান করতে গিয়ে অসুস্থ, হাসপাতালে ২০ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৭ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায় পানি পান করতে গিয়ে একই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. বদরুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টা পর্যন্ত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শিক্ষার্থী ভর্তি হন। তারা সবাই চাইল্ড কেয়ার একাডেমিক স্কুলের অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থী।
অসুস্থ শিক্ষার্থীরা হলেন, বগারপাড় এলাকার শফিকুল ইসলামের মেয়ে চৈতি, টুকন মিয়ার মেয়ে তমা, আমিনুল ইসলামের মেয়ে তর্জনী, তোজাম্মেলের মেয়ে মেঘলা, আল আমিনের মেয়ে আশা, লাভলু মিয়ার মেয়ে লাবণ্য, আবদুল খালেকের মেয়ে নাদিয়া, সুরুজ্জামানের মেয়ে স্বর্ণা এবং তানিয়া ও জান্নাতুন ফেরদৌস।
স্থানীয় জানান, রোববার বিকেলে প্রতিদিনের মতো চাইল্ড কেয়ার একাডেমিক স্কুলের কোচিংয়ে যায় শিক্ষার্থীরা। এ সময় অতিরিক্ত গরমে এক শিক্ষার্থী পানি পান করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে একে একে প্রায় ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এ সময় ১০ জনকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চাইল্ড কেয়ার একাডেমিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক কামরুজ্জামান লিটন জানান, রোববার সকালে স্কুলে ক্লাস হয়েছে। পরে একই দিন বিকেলে কোচিং ছুটির কিছুক্ষণ আগেই হঠাৎ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
ডা. বদরুল আমিন জানান, যখন অনেক মানুষ একসঙ্গে কোনো বদ্ধ ঘরে অনেকক্ষণ অবস্থান করেন, তখন ঘরে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। যেটাকে মেডিকেল সায়েন্সে হাইপোক্সিয়া বলা হয়ে থাকে। এই কারণে একজনের দেখাদেখি ঘরে থাকা প্রত্যেকে এটাতে আক্রান্ত হয়। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, এরা সকালে এভাবেই আক্রান্ত হয়েছেন। ওই ঘটনা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। শিক্ষার্থীরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








