কোষ্ঠকাঠিন্য কমাতে ম্যাজিকের মতো কাজ করে কমলা
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
অনেকেই কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত। কিন্তু ঠিক কোন পথে সমাধান তা জানা নেই। কোষ্ঠকাঠিন্যের হাত থেকে মুক্তি পাওয়া সহজ নয় একেবারেই। রোজ সকালে টয়লেটে অনেকটা সময় পেরিয়ে যায়। দেরি হয়ে যায় অফিস পৌঁছাতে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে সময়ে অফিস যাওয়া শুধু মুশকিলই নয়, অসম্ভব ব্যাপার। বাইরের খাবারের প্রতি ঝোঁক, শরীরচর্চা না করা— এমন বিভিন্ন কারণে কোষ্ঠকাঠিন্য নিয়ে নাজেহাল অনেকেই।
এই রোগের হাত থেকে মুক্তি পেতে চেষ্টাও কম করেন না বেশির ভাগ মানুষ। কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা এক বার দেখা দিলে তা থেকে সেরে ওঠা মোটেই সহজ নয়। অনেকেই বুঝতে পারেন না, কীভাবে স্বস্তি পাবেন।
সম্প্রতি একজন ইন্টারনেট ব্যবহারকারী ইনস্টাগ্রামে কোষ্ঠকাঠিন্যের এক ঘরোয়া টোটকার খোঁজ দিয়েছেন। খোসাসহ একটি কমলা লেবু খেলেই নাকি কোষ্ঠকাঠিন্যের হাত থেকে মিলবে চিরতরে মুক্তি। তবে শুধু কমলা লেবু খেলে হবে না। কমলা খাওয়ারও নিয়ম রয়েছে। ব্রিটনে নামের ওই তরুণী একটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছেন, কীভাবে কমলা খেলে উপকার মিলবে।
ব্রিটনে একটি থালায় কয়েক টুকরো কমলা কেটে নিয়েছেন। সঙ্গে নিয়েছেন দারুচিনি গুঁড়া এব লাল মরিচের গুঁড়া। কমলার টুকরোতে দুই রকম গুঁড়া মাখিয়ে খোসা সহখেয়ে নিচ্ছেন তিনি।
তিনি জানিয়েছেন, সকালে টয়লেটে যাওয়ার ৫-১০ মিনিট আগে এটা খেতে পারলে ভালো। তা হলে আর টয়লেট করতে দেরি হবে না।
এই ভিডিও প্রকাশ্যে আসতেই ২৩ লাখ মানুষ দেখে ফেলেছেন। অনেকেই যে উপকৃত হয়েছেন, তা বেশ বোঝা যাচ্ছে মন্তব্য বক্সে চোখ বোলালে।
কোষ্ঠকাঠিন্যের এমন উপকারী টোটকা দিয়ে বেশ জনপ্রিয় হয়েছেন তিনি। তবে ভিডিওর শেষে তিনি আরও একটি পরামর্শ দিয়েছেন। ব্রিটনে জানিয়েছেন, কোষ্ঠকাঠিন্য থাকলে সপ্তাহে তিন দিন সালাদ খেতে পারেন। সালাদে থাকা বিভিন্ন সবজি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে অচিরেই মুক্তি দেবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০






