ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১১:৫৭:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা

ক্যান্সারের ঝুঁকি এড়াতে খাদ্যতালিকায় যা রাখবেন

লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৪ পিএম, ২৫ জানুয়ারি ২০২৩ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শরীরের কোনও কোষের অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত বৃদ্ধিই ক্যান্সারের অন্যতম কারণ। ক্যান্সারের ঝুঁকি এড়াতে রোজের খাবারে রাখতে পারেন কয়েকটি খাদ্য। মনে রাখবেন তেল-মশলাদার খাবার, বেশি চিনি ও ময়দা ও অতিরিক্ত বাইরের খাবার খেলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। 

রসুন: এতে থাকা অ্যালিসিন নামক যৌগ বেশ কিছু ধরনের ক্যান্সারের আশঙ্কা কমাতে সাহায্য করে। এটি মূলত ক্যান্সারের কোষগুলিকে ধ্বংস করতে সাহায্য করে।

মাশরুম: নানা গবেষণায় দেখা গিয়েছে মাশরুমকে ক্যান্সার প্রতিরোধের একটি অন্যতম খাদ্য হিসাবে ধরা হয়েছে। রোজ না হলেও সপ্তাহে দুই থেকে তিন দিন খেতে পারেন মাশরুম। শরীরে অ্যান্টিঅক্সিড্যান্টের পরিমাণ বৃদ্ধি করতেও মাশরুম সাহায্য করে।

কোলিন সমৃদ্ধ শাকসব্জি: বাঁধাকপি, ফুলকপি, ব্রকোলি, সর্ষে শাক, মুলা ইত্যাদি কোলিন ও অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ শাকসব্জি। এই সব্জিগুলিকে ক্যান্সারবিরোধী সব্জি হিসাবে গণ্য করা হয়।

এপিজেনিন সমৃদ্ধ খাবার: চেরি, আঙুর, ধনে পাতা, পার্সলে পাতা, আপেল এই সব এপিজেনিন যৌগসমৃদ্ধ খাবার স্তন, প্রস্টেট ক্যান্সার, ফুসফুস, ত্বক বা কোলন ক্যান্সারের আশঙ্কা কমায়।

ভিটামিন সি সমৃদ্ধ খাবার: ভিটামিন সি-সমৃদ্ধ কিউয়ি, কমলালেবু, পাতিলেবু, আঙুর রোজের খাদ্যতালিকায় রাখলে কেবল শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না, ক্যান্সারের ঝুঁকি কমাতেও কার্যকারী।