ক্রিকেট জয়ের পর মারুফার এবার এসএসসি জয়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৮ পিএম, ২৮ জুলাই ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
দেশের হয়ে ক্রিকেট জয়ের পর এবার এসএসসি জয় করেছে জাতীয় নারী দলের ক্রিকেটার মারুফা আকতার। আজ প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ ৪ দশমিক ০৬ পেয়ে উত্তীর্ণ হয়েছে নারী ক্রিকেট দলের পেসার মারুফা।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার মারুফা আকতারের বাড়ি নীলফামারী জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাদিখোল গ্রামের মাস্টার গ্রামে। তার বাবা মো. আইমুল্লাহ একজন সাধারণ কৃষক। খেলাধুলার পাশপাশি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নেন মারুফা। জাতীয় দলে অনুশীলনের শত ব্যস্ততার মধ্যেও এমন ফলাফলে খুশি মারুফা।
ফলাফল প্রকাশের পর মারুফা বলে, ‘অনুশীলনের কারণে পড়াশোনা সেভাবে করতে পারি নাই। মনে করেছিলাম পরীক্ষার ফল ভালো হবে না। কিন্তু আজ ফলাফল শুনে আমি খুব খুশি হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন, খেলাধুলার সাথে পড়াশোনাটাও যেন ভালোভাবে চালিয়ে যেতে পারি।’
মারুফা আকতারের বাবা মো. আইমুল্লাহ বলেন, ‘মেয়ে আমার খেলাধুলা করেও যে ফলাফল করেছে তাতে আমি খুশি। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন আগামী দিনেও সে যেন আরও ভালো ফলাফল করতে পারে।’
মারুফা আকতারের বড় ভাই আল-আমিন ইসলাম বলেন, ‘মারুফাকে আমি সব সময় বলেছি, খেলার পাশাপাশি পড়াশোনাও করতে হবে। খেলার সময় সে যেমন আমার পরামর্শ মেনে চলেছে, পড়ালেখার বেলায়ও সে আমার পরামর্শ মেনে চলেছে। এ জন্য আমি আমার বোনকে নিয়ে গর্বিত।’
অনুর্ধ্ব-১৯ নারী দলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে জাতীয় দলে জায়গা করে নেয় মারুফা আকতার। সম্প্রতি শেষ হওয়া সিরিজেও তার বোলিংয়ের তোপ দেখেছে ভারতীয় নারী ক্রিকেট দল। প্রথম ওয়ানডেতে চার উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে এই পেসার বড় ভূমিকা রাখে।
বাংলাদেশ-ভারতের তৃতীয় ওয়ানডে ম্যাচেও দুই উইকেট নেয় এই তরুণী । তবে শেষ ওভারে যখন ভারতের জয়ের জন্য মাত্র ৩ রান দরকার, তখন নিজের জাত ভালোভাবেই বুঝিয়েছেন তিনি। দুই রান দেওয়ার পর তৃতীয় বলে ভারতীয় ইনিংসের সর্বশেষ উইকেট তুলে নেন তিনি। এর মাধ্যমে ম্যাচটি টাই হওয়ার পাশাপাশি সিরিজও শেষ হয়েছে সমতায়।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা











