ক্রিকেট থেকে অবসরের ঘোষণা অস্ট্রেলিয়া অধিনায়কের
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩০ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ খেলে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেবেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলি। সব সংস্করণ মিলিয়ে ৩৫ বছর বয়সী উইকেটকিপারের নামের পাশে ৭ হাজারের বেশি রান ও ২৭৫ ডিসমিসাল। তার নেতৃত্বেই গত বছরের শুরুতে অ্যাশেজে ইংল্যান্ডকে ১৬-০ তে হোয়াইটওয়াশ করেছিল।
হিলি দুইবার বিশ্বকাপ জিতেছেন। ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে সর্বোচ্চ ১৭০ রান করেন তিনি। এছাড়া ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফিও ছুঁয়ে দেখেছেন।
২০২৩ সালের শুরুতে মেগ ল্যানিংয়ের কাছ থেকে নেতৃত্ব পাওয়া হিলি বলেছেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে খেলার প্রতি আমার আবেগ এখনো আগের মতোই আছে, কিন্তু ক্যারিয়ারের শুরু থেকে যে প্রতিযোগিতামূলক জেদ আমাকে তাগিদ দিতো, তা আমি কিছুটা হারিয়ে ফেলেছি। তাই সরে দাঁড়ানোর জন্য এটাই সঠিক সময় বলে মনে হচ্ছে।’
তিনি আরও যোগ করেন, ‘আমি আমার সতীর্থদের খুব মিস করব, দলের সঙ্গীত গাওয়া এবং অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিংয়ে ব্যাটিং করতে নামার মুহূর্তগুলো মিস করব। দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য এক অবিশ্বাস্য সম্মানের বিষয় এবং ‘গ্রিন অ্যান্ড গোল্ড’ জার্সিতে শেষ একটি সিরিজ খেলার সুযোগ পাওয়ায় আমি কৃতজ্ঞ।’
হিলি অস্ট্রেলিয়ার দ্রুতগতির বোলার মিচেল স্টার্কের স্ত্রী এবং কিংবদন্তি উইকেটকিপার ইয়ান হিলির ভাতিজি। ক্রিকেটের পাশাপাশি বর্তমানে তিনি একজন সফল ধারাভাষ্যকার এবং বিশ্লেষক হিসেবে ব্রডকাস্টিংয়ে যুক্ত আছেন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ তাকে শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘অ্যালিসা ক্রিকেটের সর্বকালের সেরাদের একজন। তার ১৫ বছরের ক্যারিয়ারে মাঠ ও মাঠের বাইরে তিনি যে অবদান রেখেছেন তা পরিমাপ করা অসম্ভব। ভারতের বিপক্ষে সিরিজে আমরা তার সাফল্যগুলো উদযাপন করতে মুখিয়ে আছি।’
আগামী ফেব্রুয়ারি ও মার্চ মাসে ভারতের বিপক্ষে ঘরের মাঠে একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানবেন হিলি।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার











