ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৯:৪২:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

ক্ষুদে গানরাজ খুলনার মালিহা

আপডেট: ০৫:০৪ এএম, ১২ অক্টোবর ২০১৩ শনিবার

Khude Gaan Raz ----------------------------- 00 খুলনার মেয়ে মালিহা এবছর কেড়ে নিলো ক্ষুদে গানরাজের মুকুট। পুরস্কার হিসেবে জিতে নিলো মেরিডিয়ান চ্যানেল আই ক্ষুদে গানরাজের চতুর্থ আসরের সেরা খেতাব। গত রাতে মাথায় ঝলমলে মুকুট পরিয়ে দেওয়ার পাশাপাশি তার হাতে তুলে দেওয়া হয় পুরস্কারের অর্থমূল্য নগদ পাঁচ লাখ টাকা। সেই সঙ্গে ছিল ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ১০ বছরের জন্য শিক্ষাবৃত্তি, জাপান-বাংলাদেশ হাসপাতাল ও গ্রীণলাইফ হসপিটালের সৌজন্যে স্কুলজীবন পর্যন্ত চিকিৎসাসেবা। জমকালো আয়োজন। হলভর্তি দর্শক-শ্রোতা। মুহুুমুহুু করতালি। এ রকম আনন্দ উল্লাসের মধ্য দিয়ে মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজ চতুর্থ আসরের মহাউৎসব ২০১৩ অনুষ্ঠিত হয় ঢাকার বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছে নেত্রকোনার ছেলে সজীব। পুরস্কার হিসেবে তাকে দেওয়া হয় তিন লাখ টাকা। দ্বিতীয় রানার আপ হয়েছে খুলনার রাতুল। তার হাতে তুলে দেওয়া হয় নগদ ২ লাখ টাকা। তারাও পাচ্ছে শিক্ষাবৃত্তি ও চিকিৎসাসেবার সুযোগ। অপর ফাইনালিস্টÑরাইসা ও সুবর্ণা। ক্ষুদে বিজয়ীদের তাদের হাতে পুরস্কার তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক আবদুর রশিদ মজুমদার, মুকিত মজুমদার বাবু, মেরিডিয়ান গ্র“পের ব্যাবস্থাপনা পরিচালক এসএম কামাল পাশা ও কোহিনূর কামাল। এ সময় তিন বিচারক শাহনাজ রহমতউল্লাহ, ফেরদৌস আরা ও এসআই টুটুল উপস্থিত ছিলেন। আনন্দে অভিভূত, আপ্লুত মালিহা প্রতিক্রিয়ায় জানাল ছোট্ট আবদার, ‘আমার জন্য সবাই দোয়া করবেন। গান নিয়ে আমি যেতে চাই অনেক দূর।’ অনুষ্ঠানের সূচনা পর্বে নাগরিক সুবিধা পেতে বঞ্চিত কয়েকজন পথশিশুদেও অংশগ্রহণে ছিল চমৎকার একটি পরিবেশনা। ‘আজ যে শিশু পৃথিবীর আলো দেখেছে’ গানটি দিয়ে শুরু হয় উদ্বোধনী পর্ব। এরপরই মঞ্চে আসে মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজ রানা, রাফি, মুন্না, পায়েল, নীলা, আশা ও মামুন এবং এ বছরের প্রতিযোগী শান্তা, সিতাব, অমি। সমবেত কণ্ঠে তারা পরিবেশন করে ‘আজ কিছু চাইনা মনে গান ছাড়া’ গানটি। এরপর ১০ মিনিটের তথ্যচিত্রে তুলে ধরা হয় ক্ষুদে গানরাজের স্মরণীয় কিছু মুর্হূত। এরপর মঞ্চে আসে ভিট-চ্যানেল আই টপ মডেলের ছয় সুন্দরীÑসামিয়া, আশা, জেরিন, নুমিয়া, তানিয়া ও নওশীন। তারা পরিবেশন করেন বিশ্বের সুপার-ডুপার পপ তারকা প্রয়াত মাইকেল জ্যাকসনের একটি গানের সঙ্গে নাচ। এরপর মঞ্চে আসেন ক্ষুদে গানরাজের প্রধান বিচারক ফেরদৌস আরা। তিনি গেয়ে শোনান একে একে শোনান ‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’, ‘লাইলি তোমার এসেছে ফিয়িরা মজনু আঁখি খোল’ ও ‘প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে এমন রঙিন পাখা’ গানটি। তার সঙ্গে একদল শিশুর মনোমুগ্ধকর পরিবেশনা ছিলো বেশ উপভোগ্য। এ সময় উপস্থিত ছিলেন অপর বিচারক এসআই টুটুল। এই দুই বিচারক মঞ্চে আমন্ত্রণ জানান উপমহাদেশের জীবন্তকিংবদন্তি কণ্ঠশিল্পী শাহনাজ রহমতউল্লাহকে। মহাউৎসবে বিচারক অতিথির আসেন বসেন তিনি। তবে তার আগে গেয়ে শোনান সাদা কাশফুল খ্যাত চিরসবুজ এই গায়িকা ‘একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁয়’। এর পরই ছিল মেরিডিয়ান চ্যানেল আই ক্ষুদে গানরাজ-এর স্মরণ, ঝুমা এবং প্রান্তির পরিবেশনায় ছিলো একটি মনোমুগ্ধকর গান। চ্যানেল আইতে প্রচারিত ‘ছোটকাকু’ সিরিজের ছোটকাকু আফজাল হোসেনের সঙ্গে ছিল ক্ষুদে গানরাজদের একটি চমৎকার ও মনোমুগ্ধকর পর্ব। শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করে আসর জমাতে শুরু করে পাঁচ ফাইনালিস্টÑরাতুল, মালিহা, রাইসা, সুবর্ণা ও সজীব। এরপর শুরু হয় প্রতিযোগীদের চূড়ান্ত পরীক্ষার পালা। এই পর্বের শুরুতে ‘তন্দ্রা হারা নয়ন আমার’ গান নিয়ে মঞ্চে আসে সুর্বণা। ‘ও ডাক্তার’  গান দিয়ে মঞ্চে আসে রাতুল। মালিহা আসে লালন শাহের গান ‘তোর চরণদাসি’। ‘নিঃস্ব করেছে আমায়’ গানটি শোনায় সজীব। রাইসা শোনায় ‘এই কি সোনায় ভরিয়ে দিলে’। সেরা পাঁচ প্রতিযোগীর একক পারফর্মেন্সের পর ‘চেয়ো না চেয়ো না সুনয়না এই নয়ন পানে’ সঙ্গে চমৎকার কোরিওগ্রাফিতে অংশ নেন নায়ক ফেরদৌস ও নবাগত নায়িকা শায়লা সাবি। মাহেন্দ্রক্ষণের আগে প্রয়াত কথাশিল্পী হুমায়ূন আহমেদের স্মৃতির উদ্দেশে ‘শুয়া উঁড়িল শুয়া উঁড়িল’ গানটি পরিবেশন করেন এসআই টুটুল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তানিশা। পরিচালনা করেন ইজাজ খান স্বপন। তৃতীয় আসরে সেরা হয়েছিল কুষ্টিয়ার ছেলে মুন্না। প্রথম রানার-আপ হয় নীলা। দ্বিতীয় রানার আপ পায়েল। সেরা নাচিয়ে কার্যক্রম শুরু : ক্ষুদে গানরাজের মহাউৎসব চলাকালে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ঘোষণা করলেন চ্যানেলটির আরেক রিয়েলিটি শো ‘চ্যানেল আই সেরা নাচিয়ে‘র পরবর্তী কার্যক্রমের। তিনি জানান, সেরা নাচিয়ে শো বিচারকের আসনে বসবেন মেহের আফরোজ শাওন, মুনমুন আহমেদ ও ফেরদৌস। এ সময় মঞ্চে আসেন তিন বিচারক উপস্থিত ছিলেন।