করোনা শেষ হয় নাই, স্বাস্থ্যবিধি মেনে চলুন: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫৫ পিএম, ১৭ অক্টোবর ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, করোনাভাইরাস এখনো শেষ হয়ে যায় নি। কোভিড-১৯ এমনি এমনি চলে যাবে না, এই ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে। সামনে শীতে করোনার প্রকোপ বাড়তে পারে, পূজা উৎযাপন স্বাস্থ্যবিধি মেনে পালন করতে হবে। বিয়ে ও পিকনিক স্বাস্থ্য বিধি মেনে পারত পক্ষে সীমিত পরিসরে আয়োজন করতে হবে। আমরা ভাল কাজ করতে গিয়ে যেনো ১০ জনকে আক্রান্ত না করি। অন্যের মৃত্যুর কারণ যেন না হই সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে।
শনিবার দুপুরে সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন কতৃক আয়োজিত এক সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, করোনা ভাইরাসে বিশ্ব বিপর্যস্ত। করোনা শেষ হয় নাই। এখনো করোনা ভাইরাস আছে। বিশ্বের বড় বড় রাষ্ট্র যাদের টাকা পয়সার অভাব নাই তাদেরও করোনা ভাইরাস বিধস্ত করে দিয়েছে।
করোনাতে বাংলাদেশে প্রতিদিন এখন মৃত্যু ১৫ থেকে ২০ জন। বাংলাদেশে একদিনে সবোচ্চ মৃত্যু ৫০ জন। সেখানে আমেরিকা, ভারতে দিনে মৃত্যু হচ্ছে ১ হাজার জন।
বাংলাদেশে শুরুতে করোনা পরীক্ষার ল্যাব ছিল ১টি, বর্তমানে আছে ১১০টি। করোনা রোগীদের জন্য শুরুতে কোন বেড ছিল না বর্তমানে ২০ হাজার বেড রয়েছে। প্রধানমন্ত্রীর সঠিক নির্দেশনার কারনেই করোনা ভাইরাসে বাংলাদেশে মৃত্যুর সংখ্যা অনেক কম।
সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুস সালাম, সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া উপজেলা যুবলীগ সভাপতি রেজাউল করিমসহ প্রমূখ।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী সাটুরিয়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নব নির্মিত ভবন উদ্ভোধন করেন।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











