ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ০:০৯:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

খাগড়াছড়িতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৩ এএম, ২ জুলাই ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারীবর্ষণে খাগড়াছড়ির আলুটিলার সাপমারায় পাহাড় ধসে পড়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-চট্টগ্রামের সঙ্গে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ রয়েছে। আটকা পড়েছেন পর্যটকেরা। মঙ্গলবার (২ জুলাই) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভোরে সাপমারা এলাকায় পাহাড়ের মাটি ধসে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় প্রায় ১ ঘণ্টার বেশি সময় ধরে যান চলাচল বন্ধ রয়েছে।

খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান জানান, আমি এখনো শুনি নাই। খবর নিয়ে দেখছি।

এদিকে, খাগড়াছড়ি সাজেক সড়কের বাঘাইহাটে সড়ক ডুবে যাওয়ায় সাজেকের সাথে যান চলাচল বন্ধ রয়েছে। সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী ও পর্যটকেরা।

জুলাইয়ের ৪ তারিখ পর্যন্ত হতে পারে অতিভারী বৃষ্টি, পাহাড় ধসের শঙ্কাজুলাইয়ের ৪ তারিখ পর্যন্ত হতে পারে অতিভারী বৃষ্টি, পাহাড় ধসের শঙ্কা এছাড়া দীঘিনালা-লংগদু সড়কের হেডকোয়ার্টার এলাকায় সড়ক ডুবে যাওয়ার রাঙামাটির লংগদুর সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ডুবে গেছে মেরুং বাজার। টানা বর্ষণে দীঘিনালার মেরুং ইউনিয়ন ও কবাখালি ইউনিয়নে প্রায় ২৫ গ্রাম প্লাবিত হয়েছে। টানা বর্ষণে মাইনী নদীর পানি বেড়ে বন্যার সৃষ্টি হয়েছে।