খালেদা জিয়ার অবস্থার অবনতি, নেওয়া হবে সিসিইউতে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৯ এএম, ১৪ আগস্ট ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতির দিকে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
রোববার (১৩ আগস্ট) রাতে হঠাৎ করেই অবস্থার অবনতি ঘটায় তাকে জরুরি ভিত্তিতে ক্রিটিকাল কেয়ার ইউনিট-সিসিইউতে ভর্তির জন্য মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (১৪ আগস্ট) তাকে সিসিইউতে ভর্তি করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক গণমাধ্যমকে জানান, তার ফুসফুসে পানি জমে যাওয়ায় স্বাস্থ্যের কিছুটা অবনতি ঘটেছে। এ জন্য তাকে সিসিইউতে ভর্তির জন্য তারা সুপারিশ করেছেন। খালেদা জিয়া প্রথমে সেখানে যেতে রাজি না হলেও শেষে সম্মতি দিয়েছেন।
তিনি আরও জানান, বিএনপি চেয়ারপারসনের লিভারের সমস্যা যে পর্যায়ে আছে, এর জন্য উন্নত সেন্টার দরকার, যা বাংলাদেশে নেই। এই সমস্যা এতটাই জটিল ও সংবেদনশীল, যার পার্শ্বপ্রতিক্রিয়া অনেক।
রোববার রাতে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সেখানে ঘণ্টাখানেক অবস্থান করেন।
গত ৯ আগস্ট সন্ধ্যায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৭৬ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্ররাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য




