ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ২৩:১৯:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

গণপরিবহনে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের নির্দেশ মালিক সমিতির

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১৪ নভেম্বর ২০২০ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের সব গণপরিবহনে মাস্ক ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছে পরিবহন মালিক সমিতি। এছাড়া জনসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট প্রশাসনও বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

আজ শনিবার (১৪ নভেম্বর) সমিতির আওতাধীন সব মালিক সংগঠনের কাছে পাঠানো এক চিঠিতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ এ নির্দেশ দেন।

চিঠিতে তিনি বলেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমাদের দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এখনও স্বাভাবিক হয়নি। চলমান আছে। আসন্ন শীত মৌসুমে করোনার সংক্রমণ আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের জনগণকে মাস্ক ব্যবহার করার জন্য আহবান জানিয়েছেন। ইতোমধ্যে দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকেও নির্দেশনা জারি করা হয়েছে।

চিঠিতে আরো বলা হয়, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সব জেলা, শাখা ও ইউনিটে চলাচলকারী সব গাড়ির মালিক এবং কর্মরত শ্রমিকদের মাস্ক ব্যবহার করা একান্ত প্রয়োজন। কারণ একমাত্র মাস্ক ব্যবহারের মাধ্যমেই এই ভাইরাস থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। তাই করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে আপনাদের সমিতিভুক্ত সব গাড়ির মালিক এবং কর্মরত শ্রমিকদের মাস্ক ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয় নির্দেশ দিতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়