গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৬ এএম, ১৯ ডিসেম্বর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটে ব্যাপক অংশ গ্রহণ নিশ্চিত করতে ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা।
তিনি বলেন, তরুণ ভোটার বিশেষ করে প্রথমবারের মতো যারা ভোট দেবেন, তাদের অনুপ্রাণিত করতে ‘ভোটালাপ’ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এর আওতায় জেলা তথ্য অফিসগুলোর উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে গণভোটে অংশ নিতে উদ্বুদ্ধ করতে হবে।
গতকাল জুম প্ল্যাটফর্মে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে জেলা তথ্য অফিসসমূহের প্রচার কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন তিনি।
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিলের সভাপতিত্বে সভায় মাঠ পর্যায়ের ৬৮ তথ্য অফিসের প্রধানরা অংশ নেন।
তথ্য সচিব বলেন, এবারের গণভোটকে ইউনিক করতে সকল ভোটারের অংশগ্রহণ প্রয়োজন। ভোটারদের উজ্জীবিত করার গুরু দায়িত্ব তথ্য অফিসগুলোকেই পালন করতে হবে। জনগণকে ভোটদানের উপকারিতা জানাতে হবে। ন্যায় ও আইনের শাসন নিশ্চিত করতে হলে সবাইকে গণভোটে অংশ নিতে হবে। গণভোটের প্রচারে আঞ্চলিক ভাষা ও সংস্কৃতিনির্ভর কনটেন্ট এবং বক্তব্য তুলে ধরতে হবে। এর মাধ্যমে জনগণ গণভোটের গুরুত্ব অনুধাবন করবে।
সভাপতির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল বলেন, নির্বাচনী আচরণবিধি, গণভোট সম্পর্কে প্রাক্টিক্যাল ডেমোস্ট্রেশন, তরুণ ভোটারদের উৎসাহ ও নারী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে গণ যোগাযোগ অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মীরা নিরলস কাজ করছে। ইতোমধ্যে গণভোট সংক্রান্ত ১০টি সংগীত রচনা করা হয়েছে। এগুলোর রেকর্ডিংয়ের কাজ চলছে। শিগগিরই এসব সংগীত মাঠ পর্যায়ে পরিবেশন করে গণভোটে জনসম্পৃক্ততা বাড়ানো হবে। পাশাপাশি নির্বাচন কমিশন, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কনটেন্ট মাঠ পর্যায়ে ব্যাপকহারে প্রচার করা হচ্ছে।
তথ্য সচিব তার বক্তব্যে গণভোট ও নির্বাচনী আচরণবিধি সম্পর্কে ভোটার সচেতনতা বাড়াতে ‘টেন মিনিট ব্রিফ’ কর্মসূচি গ্রহণের তাগিদ দেন। এ কর্মসূচির আওতায় তিনি গ্রামের ছোট ছোট বাজারে দাঁড়িয়ে ১০ মিনিট নির্বাচন সংক্রান্ত করণীয় এবং বর্জনীয় সম্পর্কে জেলা তথ্য অফিসের কর্মকর্তাদের ব্রিফ, বক্তৃতা এবং প্রচারপত্র, লিফলেট বিতরণের নির্দেশনা দেন।
অনুষ্ঠানে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক ওমর ফারুক দেওয়ান, রংপুর জেলা তথ্য অফিসের পরিচালক ড. মোফাখ খারুল ইকবাল, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) সৈয়দ এ মুমেন ও গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয় ) ডালিয়া ইয়াসমিন সংযুক্ত ছিলেন।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী











