গরমে চা খাওয়া কি ঠিক?
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৬ এএম, ২৭ এপ্রিল ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
এমন মানুষ কমই আছেন যে চা খেতে পছন্দ করেন না। তাদের কাছে দিনে এক বা দুই কাপ চা খাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। অনেকে আবার সকাল থেকে রাত পর্যন্ত একাধিক বার চা পান করেন।
বিশেষজ্ঞদের ভাষায়, অতিরিক্ত চা পান অনেক সময় ক্ষতিকরও। তাদের কথায়, অতিরিক্ত চা খেলে কোনো উপকার তো মিলবেই না, বরং শরীরের একাধিক ক্ষতি হওয়ার আশঙ্কাই বাড়বে।
অনেকের প্রশ্ন, গরমের দিনে বারবার চা খাওয়া কি শরীরের জন্য ক্ষতিকর? এ নিয়ে নানা তথ্য জানানো হয়েছে ভারতীয় গণমাধ্যম ‘এই সময়ে’র এক প্রতিবেদনে। যেমন-
আয়রন ঘাটতির আশঙ্কা
চায়ে ট্যানিন নামক এক ধরনের উপাদান রয়েছে। এই উপাদান শরীরে বেশি পরিমাণে পৌঁছে গেলে আয়রন শোষণে সমস্যা হয়। এ কারণে অতিরিক্ত চা খেলে আয়রন ঘাটতি হয়ে শরীরে অ্যানিমিয়ার আশঙ্কা বাড়ে।
এ কারণে এই গরমে সুস্থ থাকতে চাইলে বারবার চায়ের কাপে চুমুক দেওয়া থেকে বিরত থাকুন। মানসিক চাপ বাড়ে: এই গরমে অতিরিক্ত পরিমাণে চা পান করলে দুশ্চিন্তা, উৎকণ্ঠা বাড়ে। কারণ চায়ে রয়েছে ক্যাফিন নামক একটি উপাদান। আর এই উপাদান শরীরে বেশি পরিমাণে পৌঁছে গেলেই মানসিক অস্থিরতা কয়েকগুণ বাড়ে। এর সঙ্গে যোগ হয় দুশ্চিন্তা, উৎকণ্ঠা। তাই মনের অস্থিরতা কমাতে চাইলে গরমে বেশি চা খাবেন না।
ঘুমের সমস্যা
গ্রীষ্মের উত্তপ্ত রাতে অনেকেই শান্তিতে ঘুমাতে পারেন না। তার উপর আবার যদি দিনে একাধিক কাপ চা খাওয়া শুরু করে, তাহলে ঘুমের আরও সমস্যা বাড়বে। বিশেষজ্ঞদের মতে, চায়ে থাকা ক্যাফিন ঘুম কাটাতে সাহায্য করে। বিশেষ করে রাতে চায়ের কাপে চুমুক দিলে ঘুম না হওয়ার আশঙ্কা দেখা দেয়। এ কারণে ঘুমের সমস্যা থাকলে দিনে দুই-তিনবারে বেশি চা খাওয়া ঠিক নয়। তাই শান্তিতে দুই চোখের পাতা এক করতে চাইলে দিনে ২ থেকে ৩ কাপের বেশি চা খাবেন না যেন!
বমি বমি ভাব
চা হল ট্যানিনের ভাণ্ডার। আর এই উপাদান বেশি পরিমাণে শরীরে পৌঁছে গেলে পাকস্থলী এবং অন্ত্রে সমস্যা দেখা দেয়। এর ফলে বমি বমি ভাব থেকে শুরু করে পেটেব্যথা সহ একাধিক জটিল সমস্যার আশঙ্কা বাড়ে । তাই সুস্থ-সবল জীবন কাটাতে চাইলে এই গরমে রোজ রোজ একাধিক কাপ চায়ের কাপে চুমুক দেবেন না।
অ্যাসিডিটির সমস্যা
চায়ে মজুত ক্যাফিন পেটের ভেতরে অ্যাসিডের ক্ষরণ বাড়ায়। আর সেই কারণে অতিরিক্ত পরিমাণে চা খেলে বুক জ্বালা, মুখে টক ওঠা সহ একাধিক সমস্যার ফাঁদে পড়ার আশঙ্কা বাড়বে। তাই গরমের দিনে পেটের সমস্যা থেকে দূরে থাকতে চাইলে দিনে ২-৩ কাপ লিকার চা খান। তাহলে উপকার পাবেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০






