গরমের আতঙ্ক হিট স্ট্রোক, এড়াবেন যেভাবে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩২ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ রবিবার
প্রতীকী ছবি
কয়েক দিন ধরেই গরমে পুড়ে ছারখার পুরো দেশ। সকালের রোদও যেন ঝলসে দেয় গায়ের ত্বক। কবে কমবে এই তাপদাহ আর গরমের পারদ তা এখনো নিশ্চিত নয় আবহাওয়া অধিদপ্তর। কিন্তু বাইরে যত গরমই হোক না কেন পেশার তাগিদে প্রচণ্ড রোদ উপেক্ষা করে বাইরে বের হতে হচ্ছে মানুষকে। আর এই গরমের সবচেয়ে বড় আতঙ্ক প্রাণঘাতী সমস্যা ‘হিট স্ট্রোক’।
হিট স্ট্রোকে সাধারণত যে সমস্যাগুলো দেখা দেয় তা হলো- তীব্র মাথাব্যথা, প্রচণ্ড তৃষ্ণা, পানিশূন্যতা, ঘাম, দ্রুত হৃৎস্পন্দন, শ্বাসকষ্ট, বমি বমি ভাব, বিভ্রান্তি বা প্রলাপ বকা, পেশীতে ব্যথা, দুর্বলতা ও অজ্ঞান হয়ে যাওয়া, ঘাম না হওয়া ইত্যাদি।
কিভাবে এড়াবেন হিট স্ট্রোক?
চিকিৎসকদের মতে, সঠিক চিকিৎসা না পেলে ২৫-৩০ শতাংশ ক্ষেত্রে হিট স্ট্রোকে মৃত্যু ডেকে আনে। তাই বাইরে বেরোলে চশমা, ছাতা আর পানি অবশ্যই সঙ্গে রাখা উচিত। সূর্যের আলো সরাসরি গায়ে লাগতে দেওয়া উচিত নয়। গা ঢাকা হালকা সুতির পোশাক পরুন যাতে ঘাম হলে তাড়াতাড়ি শুকিয়ে যায়।
১) গরমে সবার আগে শরীর ঠাণ্ডা রাখুন। এ সময় প্রচুর পরিমাণে পানি পান করুন। এমন সব খাবার খান, যাতে পানির পরিমাণ বেশি।
২) বিভিন্ন ধরনের মৌসুমি ফল এ সময় পাওয়া যায়, যা শরীর ঠাণ্ডা রাখার পাশাপাশি সুস্থ রাখে। সেগুলো বেশি করে খাওয়ার চেষ্টা করুন।
৩) শরীরকে গরম থেকে রক্ষা করার জন্য শসা খুব কার্যকরী। গ্রীষ্মকালে খালি পেটে শসা খেলে ডিহাইড্রেশন ও সান স্ট্রোক থেকে রক্ষা পাওয়া যায়। তাই প্রতিদিন ২-১ টি শসা এমনি বা রস করে খেতে পারেন।
৪) দিনের গরম সময়ে ব্যায়াম এড়িয়ে চলুন। সম্ভব হলে কায়িক পরিশ্রম কম করুন।
৫) কফি, অ্যালকোহল জাতীয় পানীয় থেকে দূরে থাকুন।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল


