গাজীপুরে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩১ পিএম, ১১ জানুয়ারি ২০২১ সোমবার
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহতদের বস্তাবন্দী লাশ। ছবি : সংগৃহীত
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে স্বামী-স্ত্রীসহ চারজন পুড়ে মারা গেছেন। এ সময় আগুনে কলোনির অন্তত ৪০টি ঘর পুড়ে গেছে। আজ সোমবার ভোর পৌনে ৬টার দিকে কালিয়াকৈরের কালামপুর এলাকায় কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুন্নি বেগম (৩০) ও তার স্বামী মিলন মিয়া (৪০)। তাদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সন্ধ্যাইলপুর গ্রামে। অন্য দুজন হলেন- প্রতিবেশী ফরহাদ হোসেন (৩৮) ও আবদুল আউয়াল (৪০)। ফরহাদ হোসেন একই গ্রামের আশরাফ আলীর ছেলে। আর আবদুল আউয়াল গাইবান্ধার জগন্নাথপুরের পলাশবাড়ী গ্রামের উসমান গনির ছেলে। ফরহাদ হোসেন ও আবদুল আউয়াল মুন্নি-মিলন দম্পতির পাশের কক্ষের ভাড়াটে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবীরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সকাল পৌনে ৬টার দিকে উপজেলার কালামপুর এলাকায় কলোনিতে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন মুহূর্তে অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। এতে কলোনির ৪০টি ঘর আগুনে পুড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে এখনো উদ্ধার তৎপরতা চলছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী বলেন, এই ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে। লাশগুলো ময়নাতদন্ত শেষে নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে কমেছে সোনা ও রুপার দাম
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা