গাজীপুরে একই ঘরে মিলল প্রেমিক-প্রেমিকার রক্তমাখা লাশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৩ এএম, ৭ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সাতানিপাড়া এলাকায় বুধবার রাতে এক প্রেমিকের বাড়ি থেকে প্রেমিক ও প্রেমিকার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘর থেকে রক্তমাখা একটি ছুরিও উদ্ধার করা হয়।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান।
নিহতরা হলেন কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামের মৃত সমর গমেজের ছেলে হৃদয় গমেজ (২৫) এবং একই উপজেলার তুমলিয়া ইউনিয়নের বান্দাখোলা গ্রামের স্বপন রোজারিওর মেয়ে ইভানা রোজারিও (২২)।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, হৃদয় ও ইভানার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বুধবার সকালে খালি বাড়িতে হৃদয় গমেজকে তার মা উপজেলা সাব ভূমি রেজিষ্ট্রি অফিসে নিয়ে যান জমি রেজিষ্ট্রি করতে। সেখানে কাজ সেরে সন্ধ্যা ৭টার দিকে তিনি বাড়ি ফেরেন। বাড়ি ফিরে তিনি ঘরের বাইরের গ্রীলে তালা ও দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দরজা খুলতে ডাকাডাকি করলেও কোন শব্দ না পেয়ে মা ঘরের খোলা জানালা দিয়ে উঁকি দেন। পরে ঘরের মেঝেতে ইভানা এবং হৃদয় দু’জনের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। এ দৃশ্য দেখে হৃদয়ের মা চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে যায়। পরে প্রতিবেশিরা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে ঘরের বারান্দার দেয়াল ভেঙ্গে মরদেহ দুটি রাত সাড়ে ৯টার দিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়।
ওসি আরো জানান, ইভার ঘাড়ে এবং হৃদয়ের পেটে ছুরিকাঘাতের ক্ষত রয়েছে। ইভানার মরদেহের উপরে হৃদয়ের লাশটি পড়ে ছিল। এসময় হৃদয়ের হাতের পাশে রক্তাক্ত ছুরি ছিল। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তদন্তের পর বলা যাবে। এ ব্যাপারে এখনও কোন মামলা হয়নি।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান



