গাসিক মেয়র জায়েদার প্রধান উপদেষ্টা হলেন ছেলে জাহাঙ্গীর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৪ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনের প্রধান উপদেষ্টা মনোনীত হয়েছেন তার ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর সিটির তৃতীয় পরিষদের প্রথম করপোরেশন সভায় কাউন্সিলদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সেলিম রহমান জানান, আমরা সবাই মিলে জাহাঙ্গীর আলমের নাম মেয়রের প্রধান উপদেষ্টা হিসেবে প্রস্তাব করি। পরে কাউন্সিলররা প্রস্তাবটিতে সমর্থন দিলে তা গৃহীত হয়।
নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন মেয়র জায়েদা খাতুন। সভায় গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি সাধারণ ওয়ার্ড ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডর ৭৬ জন কাউন্সিলরের মধ্যে ৭০ জনই উপস্থিত ছিলেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজম, সচিব আব্দুল হানান, প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম, চিফ রেভিনিউ অফিসার (সিআরও) এহসানুল মামুন, কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, হাজী মনিরুজ্জামান, মিজানুর রহমান, হানান মিয়া হানু, জাহাঙ্গীর আলম, মাসুদুর হাসান বিল্লাল, হলাল উদ্দিন, মাহবুবুর রশীদ খান শিপু, পারভীন আক্তার, শিরিন আক্তার প্রমুখ।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








