গিনিকে বিধ্বস্ত করে ব্রাজিলের জয়
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৮ এএম, ১৮ জুন ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে ছিটকে পড়ে ব্রাজিল। বিশ্বকাপ পরবর্তী প্রীতি ম্যাচে মরোক্কোর কাছেও পরাজয়। কোচহীন ব্রাজিল যেন অনেকটা ছন্নছাড়া। এলোমেলো ব্রাজিল টানা দুই ম্যাচ পরাজয়ের পর অবশেষে জয়ের দেখা পেল।
আফ্রিকার দেশ গিনিকে রীতিমতো বিধ্বস্ত করল সেলেসাওরা। বিশ্বকাপ বাছাই পর্বের আগে এ যেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের নতুন শুরু।
শনিবার বাংলাদেশ সময় রাত দেড়টায় স্পেনের বার্সেলোনার করনেলা এল প্রাতে গিনির বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পেয়েছে ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধে ২ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও ২ গোল করে সেলেসাওরা।
ইনজুরির কারণে ম্যাচটিতে ছিলেন না ব্রাজিলের প্রাণভ্রমরা নেইমার জুনিয়র। নেইমারের অনুপস্থিতি অবশ্য একাদশে খুব একটা প্রভাব পড়েনি। সেলেসাওদের হয়ে একটি করে গোল করেন জোয়েলিনটন, রদ্রিগো, এদার মিলিতাও ও ভিনিসিয়ুস জুনিয়র। গিনির পক্ষে একটি গোল শোধ করেন সেরহৌ গুইরাসি।
বর্ণবাদ বিরোধী প্রচারণার অংশ হিসেবে এদিন ব্রাজিল প্রথমার্ধে কালো জার্সি পরে নামে। ইতিহাসে এই প্রথম কালো জার্সি পরে খেলতে নামে ব্রাজিল।
ম্যাচের শুরুতে ছন্নছাড়া ছিল ব্রাজিল। বিপরিতে গিনিই খেলছিল গতিশীল ফুটবল। গিনির আক্রমণের ফাঁকেই ব্রাজিল মাঝেমাঝে আক্রমণে উঠছিল। ম্যাচের ২৭ মিনিটে ফ্রিকিক পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ডানপ্রান্তে পাওয়া ফ্রিকিক থেকে জটলায় বল পেয়ে গোল করেন জাতীয় দলের জার্সিতে অভিষেক হওয়া জোয়েলিনটন। আন্তর্জাতিক ক্যারিয়ারের অভিষেকেই গোল করলেন নিউক্যাসল ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডার।
এর তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন রিয়াল মাদ্রিদের তারকা রদ্রিগো। অবশ্য ২৬তম মিনিটে গোল হজম করতে হয় ব্রাজিলকে। দারুণ এক আক্রমণ থেকে গোল করেন সেরহৌ গুইরাসি।
ম্যাচে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে জার্সি বদলে চিরাচরিত হলুদ জার্সি গায়ে খেলতে নামে ব্রাজিল। চেনা জার্সি গায়ে চাপাতেই নিজেদের খুঁজে পায় সেলেসাওরা।
এই অর্ধে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। যার প্রেক্ষিতে দ্রুতই গোলও পেয়ে যায়। ৪৭ মিনিটে গোল করেন রিয়ালের সেন্টার ব্যাক এদার মিলিতাও।
এদিন ব্রাজিলের আক্রমণভাগের দায়িত্বে ১০ নম্বর জার্সি গায়ে চাপিয়েছিলেন ভিনিসিয়ুস। নেইমারের ইনজুরির কারণে ১০ নম্বর জার্সি পেয়েছেন তিনি, আর পেলে-নেইমারদের স্মৃতিবিজড়িত জার্সি গায়ে তিনি খেলেছেনও দারুণ। বাঁপ্রান্তে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন গিনির খেলোয়াড়দের।
৮৮ মিনিটে ভাগ্য তার দিকে মুখ তুলে চায়। গিনি নিজেদের ডিবক্সে ব্রুনো গুইমেরেসকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। স্পটকিকে গোল করেন ভিনিসিয়ুস। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ




