ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৫:২৫:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

গুজরাটে ভয়াবহ বন্যা,২৮ জনের প্রাণহানী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩২ এএম, ২৯ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের গুজরাটে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ২৮ জন প্রাণ হারিয়েছেন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় অর্ধলক্ষাধিক মানুষকে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বৃহস্পতিবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাজ্যটির বহু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়িসহ সবকিছু।

গুজরাটের ত্রাণ কমিশনার অলোক পান্ডে জানিয়েছেন, বন্যাকবলিত এলাকা থেকে প্রায় ৫০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। এরই মধ্যে উদ্ধার তৎপরতা জোরদারে সেনাবাহিনী নামানো হয়েছে।

এদিকে, বৃষ্টিপাত আরও বাড়বে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সাথে টেলিফোনে কথা বলেন এবং তাকে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সম্ভাব্য সব সহায়তার আশ্বাস দেন।